বেগম রোকেয়া পদক ২০২১ পাচ্ছেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২১, ০০:৫২আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০০:৫৫

বেগম রোকেয়া পদক-২০২১ প্রদানের জন্য পাঁচ বিশিষ্ট নারীকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার মো. আলমগীর হোসেন এই তথ্য জানিয়েছেন। 

এ বছর নারী শিক্ষায় কুমিল্লা জেলার প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, নারী অধিকার প্রতিষ্ঠায় যশোর জেলার অর্চনা বিশ্বাস, পল্লি উন্নয়নে রোকেয়া পদক পাচ্ছেন কুষ্টিয়া জেলার গবেষক ড. সারিয়া সুলতানা।

সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে রোকেয়া পদকের জন্য মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রোকেয়া হলের প্রভোস্ট ড. জিনাত হুদা। তার নিজ জেলা মুন্সীগঞ্জ। এছাড়া নারীর আর্থ-সামাজিক উন্নয়নে কুমিল্লা জেলার মরহুমা শামসুন্নাহার রহমান পরাণকে মরণোত্তর রোকেয়া পদক দেওয়া হবে। 

মনোনীত প্রত্যেকে চার লাখ টাকার চেক, রেপ্লিকাসহ একটি ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণপদক ও সম্মাননাপত্র পাবেন।

আগামীকাল (৯ ডিসেম্বর) সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক প্রদান ও বেগম রোকেয়া দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

/ইউআই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম