ওমিক্রনে শনাক্তদের ‘কন্টাক্ট ট্রেসিং’ করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২১, ১৫:৩৬আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৫:৪০

জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত শনাক্ত হয়েছেন। তাদের সংস্পর্ষে যারা এসেছিলেন তাদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আমরা কন্টাক্ট ট্রেসিং করছি, সবাইকে পরীক্ষার আওতায় এনেছি। যারা সঙ্গে ছিল বা সংস্পর্শে এসেছে, সবার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।’

শনিবার (১১ ডিসেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘ওমিক্রনে আক্রান্ত দুজনই স্বাভাবিক আছেন। কারও কোনও ধরনের জটিল উপসর্গ নেই।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জিম্বাবুয়ে থেকে আসা আমাদের দুই নারী ক্রিকেটার; যাদের শরীরে ওমিক্রন ভাইরাস পাওয়া গেছে, তাদের আমরা কোয়ারেন্টিনে রেখেছি এবং তারা সুস্থ আছে। তাদের যা যা চিকিৎসা দরকার সেগুলো ব্যবস্থা করা হয়েছে। মাঝে মাঝেই পরীক্ষা করে দেখা হচ্ছে কী অবস্থায় আছে। পুরোপুরি সেরে উঠতে হয়তো কিছু দিন সময় লাগবে। অন্তত ২ সপ্তাহ লাগবে। পুরোপুরি যখন সেরে উঠবে তখনই আমরা তাদের ছাড়তে পারবো। 

দেশের বাইরে থেকে যারা আসবেন তাদের সবাইকে আরও সতর্ক হতে হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আফ্রিকার বাইরে ৬২টা দেশে এখন পর্যন্ত পাওয়া গেছে এই ওমিক্রন ভাইরাস। এটি খুবই দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু উপসর্গটা মৃদু। এখন পর্যন্ত কোনও মৃত্যুর সংবাদ আমরা পাইনি। ডেলটা ভাইরাসের থেকে বেশি ক্ষতিকারক নয়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাত দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডব্লিউএইচও বলেছে— আমরা যে টিকা ব্যবহার করছি, এই টিকাও ওমিক্রন দমনে কিছুটা কাজ করে। যেসব টিকা আমরা ব্যবহার করছি, সেগুলোর প্রতিরোধ ক্ষমতা রয়েছে। সে জন্য আমরা চাইবো, যারা এখনও টিকা নেয়নি তারা তাড়াতাড়ি যেন টিকা নেয়। আমরা প্রায় ৭ কোটির মতো টিকা দিয়েছি। দ্বিতীয় ডোজ ৪ কোটির মতো হয়েছে। টিকা নেওয়ার আগে যে আগ্রহ ছিল, আমরা দেখছি এখন ভাটা পড়েছে। যারা টিকা নিচ্ছে তারা কিন্তু তেমন অসুস্থ হচ্ছে না। আমাদের হাসপাতালে রোগীর সংখ্যা কম, মৃত্যুর সংখ্যা খুবই কম। দুদিন আগে শূন্য ছিল, গতকাল ১ ছিল। টিকার ব্যবস্থার ফলেই এ পরিস্থিতি দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, গেল ৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার এই ভ্যারিয়েন্টটি এরই মধ্যে অর্ধশতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ বা উদ্বেগজনক হিসেবে শ্রেণিভুক্ত এই ভ্যারিয়েন্টটি সম্পর্কে এক প্রাথমিক গবেষণায় বলা হচ্ছে, ডেলটা ও বেটা ধরনের তুলনায় ওমিক্রনের পুনরায় সংক্রমিত করার ক্ষমতা তিনগুণ বেশি। আগে করোনায় আক্রান্ত ব্যক্তির শরীরে গড়ে ওঠা প্রতিরোধ ব্যবস্থাও ভেঙে দেওয়ার সক্ষমতা রয়েছে বলেও ওই গবেষণাটিতে বলা হচ্ছে।

দেশের বিশেষজ্ঞরা আগে থেকেই এ বিষয়ে আশঙ্কা করে বলে আসছেন, সচেতন না হলে বাংলাদেশেও ভয়াবহ রূপ ধারণ করতে পারে এই ভ্যারিয়েন্টটি।

/জেএ/ইউএস/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম