মির্জা ফখরুল মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছেন: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২১, ১৫:৩৪আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬:১৭

‘খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা ও তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা ছিলেন’, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্যের নিন্দা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, আমাদের দেশে আমি শুধু মুক্তিযোদ্ধা শুনেছি, কিন্তু শিশু মুক্তিযোদ্ধা আছে এটা প্রথমবার শুনলাম। এটা কাল্পনিক। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নিয়ে এমন বক্তব্য দিয়ে মির্জা ফখরুল প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছেন। এমন অবমাননার তীব্র নিন্দা জানাই।’

রবিবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, ‘প্রকৃত মুক্তিযোদ্ধা তারাই, যারা নির্যাতিত হয়েছে। কিন্তু যিনি পাক বাহিনীর সঙ্গে ক্যান্টনমেন্টে আরাম-আয়েশে স্বেচ্ছায় আতিথেয়তা গ্রহণ করেছেন, তিনি কী করে মুক্তিযোদ্ধা হন। এমন কথা দায়িত্বশীল ব্যক্তিদের কাছে আশা করি না।’ 

তিনি বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, খালেদা জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তিনি স্বেচ্ছায় পাক হানাদার বাহিনীর কাছে আরাম আয়েশে কাটিয়েছেন।’

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু পৃথিবীর শ্রেষ্ঠ শাসক ছিলেন, এতে কোনও সন্দেহ নেই। স্বাধীনতার মাত্র ৩ বছরে মধ্যে তিনি শ্রেষ্ঠ সংবিধান প্রণয়ন করেছেন। এই সংবিধানে এমন কোনও ধারা নেই—যা যুক্ত করা হয়নি। স্বাধীনতা অর্জনের মাত্র এক বছরের মাথায় দেশে নির্বাচন দিয়েছেন। এই নজির বিশ্বের আর কোথাও নেই।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন দক্ষ একজন নেতা। তিনি শিক্ষানীতি, শিল্পনীতিসহ সব বিষয়ে নীতি প্রণয়ন করে গেছেন। এখন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করছেন। কিন্তু তার শাসনে নতুনত্ব কিছু নেই, সবকিছুই বঙ্গবন্ধুর নির্দেশনা ও পরিকল্পনা। তার দেখানো পথেই শেখ হাসিনা দেশকে সোনার বাংলাদেশ গড়ে তুলতে কাজ করেছেন।’

আলোচনা সভায় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন— জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী প্রমুখ।

 

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
গাজীপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিটুনি, ফেসবুকে যা লিখলেন সারজিস আলম
মসজিদের মাইকে ডাকাতির ঘোষণাসাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় ১৫ জনকে পিটিয়ে আহত
আ ক ম মোজাম্মেল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম