ওমিক্রন মোকাবিলায় প্রস্তুতি বিষয়ে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২১, ১৩:১০আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৩:১০

দেশে গত শনিবার (১১ ডিসেম্বর) দুই জনের করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে ঘোষিত করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্টটি মোকাবিলায় মন্ত্রণালয় কী প্রস্তুতি নিয়েছে তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে তিনি (প্রধানমন্ত্রী) এ বিষয়ে জানতে চান বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, বৈঠকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এবং করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমিক্রন মোকাবিলায় প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে দেশে ১১ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এ মাসে দেড় থেকে দুই কোটি দেওয়া হবে। শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু এ ক্ষেত্রে তেমন অগ্রগতি নাই। এটা বাড়ানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর।

ওমিক্রন নিয়ে এখনও দেশ ভালো আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যদিও দুই জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। তবে ভালো খবর হলো, এই ভ্যারিয়েন্টে বিশ্বে এখনও কেউ মারা যায়নি এবং এতে (ওমিক্রন) মৃত্যুর হার কম। কিন্তু করোনার এই ভ্যারিয়েন্টটি ছড়ায় বেশি, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা
রাজবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার, নৌকায় মিছিল
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম