ছুটির আমেজে দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২১, ১৮:৩৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ২০:০৯

আগামী বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। সরকারি ছুটির দিন। পরের দুদিন ১৭ এবং ১৮ ডিসেম্বর শুক্র ও শনিবার। সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটি পাচ্ছে বাংলাদেশ। তাই জরুরি সেবাদানকারী কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের মনে এখন ছুটির আমেজ।

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বিজয় দিবসের ছুটির সঙ্গে দু-দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

চলতি ২০২১ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২২ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এরমধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দেশে সাধারণ ছুটি থাকে।

টানা ছুটি পেয়ে অনেকেই পরিকল্পনা করছেন তিন দিন কীভাবে কাটাবেন। অনেকেই রাজধানীর বাইরে যাওয়ার পরিকল্পনা করলেও শীত এবং করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রকোপ বাড়তে থাকায় সে সাহস করছেন না। তবে যাদের কাছাকাছি কোথাও বেড়ানোর জায়গা রয়েছে তারা এই তিন দিনের ছুটি সেখানে কাটানোর পরিকল্পনা করছেন বলে জানা গেছে।

টানা তিন দিনের ছুটির কারণে ইতোমধ্যে অনেকেই ঢাকা ছাড়ছেন বলে জানা গেছে।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান