আগামী সপ্তাহে আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২১, ১৯:০০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩১

এক সপ্তাহের ব্যবধানে তাপমাত্রা কমলো ৫ ডিগ্রি। চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) তেতুলিয়ায় ১০ দশমিক ৫। এক সপ্তাহ আগে (৭ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়াতেই ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে দেশের সব অঞ্চলের তাপমাত্রাই ৪ থেকে ৮ ডিগ্রি কমে এসেছে। এরইমধ্যে আবার আগামী সপ্তাহে একটি মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এই সময় সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রিতেও নামার শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, এই মৌসুমের শীতের আমেজ পেতে শুরু করেছি আমরা। কমতে শুরু করেছে তাপমাত্রা। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দেশে যে বৃষ্টি শুরু হয়, এরপরই মূলত কমতে শুরু করে তাপমাত্রা। বিশেষ করে রাতের তাপমাত্রা। এখন দিনের তাপমাত্রাও কমেছে। আগামী কয়েক দিন তাপমাত্রা এমন অবস্থায়ই থাকতে পারে। এর মধ্যে আগামী সপ্তাহে আমরা একটি শৈত্যপ্রবাহের শঙ্কা প্রকাশ করছি।

আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, ডিসেম্বর মাসে দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং অবশিষ্টাংশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে ১টি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি বাংলাদেশ উপকূলে আসার সম্ভাবনা কম। ডিসেম্বর মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। তবে এ মাসে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এছাড়া ডিসেম্বর মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ১-২টি মৃদু অর্থাৎ ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস অথবা মাঝারি অর্থাৎ  ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া এই মাসে দেশের নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি কুয়াশা পড়তে পারে।

গত সপ্তাহের ৭ ডিসেম্বর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৩,  আজ ১৪ ডিসেম্বর তা প্রায় ৪ ডিগ্রি কমে হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ময়মনসিংহে ছিল ২০ দশমিক ৬, আজ প্রায় ৮ ডিগ্রি কমে হয়েছে ১২ দশমিক ৫, চট্টগ্রামে ছিল ২১ দশমিক ৪, আজ প্রায় ৫ ডিগ্রি কমে ১৬ দশমিক ৩, সিলেটে ছিল ২০ দশমিক ৪, আজ প্রায় ৬ ডিগ্রি কমে ১৪ ডিগ্রি, রাজশাহীতে ছিল ১৮ দশমিক ৫, আজ প্রায় ৬ ডিগ্রি কমে ১৩ দশমিক ৪, রংপুরে ছিল ১৮ দশমিক ৭, আজ প্রায় ৬ ডিগ্রি কমে ১৩ দশমিক ৮, খুলনায় ছিল ২১ দশমিক ৩, আজ তা প্রায় ৮ ডিগ্রি কমে ১৪ দশমিক ৫ এবং বরিশালে ছিল ২০ দশমিক ৮, আজ তা প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস কমে ১৩ দশমিক ৩ ডিগ্রিতে গিয়ে নেমেছে। আগামী সপ্তাহে এই সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রিতেও নামার শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার খবর থেকে আরও পড়ুন।

/এনএসএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
আজ ঢাকায় সকালে রৌদ ও বিকালে বৃষ্টির আভাস
আজ দিন কেমন যাবে, গরম পড়বে নাকি বৃষ্টি হবে?
আজ কোন এলাকায় কেমন বৃষ্টি হতে পারে
সর্বশেষ খবর
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি