সামাজিক অনুষ্ঠান সীমিত করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২১, ১৬:৫৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৭:০০

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য সামাজিক অনুষ্ঠান সীমিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘বিভিন্ন দেশে ওমিক্রনের প্রভাবে করোনার সংক্রমণ আবারও বেড়েছে। তাই আমাদের সতর্ক হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে।’

বুধবার (১৫ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অনাবাসিক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘করোনায় আমাদের অবস্থা ভালো আছে। আমরা স্বাভাবিক জীবনযাপন করছি। কিন্তু আমাদের ভুলে গেলে হবে না যে করোনার সংক্রমণ এখনও শেষ হয়ে যায়নি। এই মুহূর্তে দোকানপাট, ব্যবসা সবকিছু খোলা, বিদেশে যাতায়াতও চলছে। তবে আমাদের অসতর্ক হলে হবে না। যুক্তরাজ্যে বর্তমানে আক্রান্তদের অধিকাংশ ওমিক্রনের শিকার। এই মুহূর্তে সব অনুষ্ঠানে অবশ্যই মাস্ক পরতে হবে এবং টিকা নিতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে দেশে সাড়ে ৪ কোটি ভ্যাকসিন মজুত রয়েছে। দুই ডোজের টিকা পেয়েছেন চার কোটির বেশি মানুষ।’

ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার ভালো আছেন জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘আক্রান্তদের অবস্থা যে খারাপ হয়েছে তা নয়, তারা ভালো আছেন। কোয়ারেন্টিন থেকে শুধু হাসপাতালে নেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে বিএসএমএমইউ’র অধীনে থাকা বিভিন্ন মেডিক্যাল কলেজের ৭ শতাধিক শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান প্রমুখ।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম