মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের জনগণ ভালোমতো নেয়নি: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২১, ১৪:৩০ আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৪:৩০

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি লিনকেনের সঙ্গে র‍্যাব ও এর কর্মকর্তাদের নিষেধাজ্ঞার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের ফোনালাপ হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই নিষেধাজ্ঞার বিষয়ে আমাদের মধ্যে টেলিফোন আলাপ হয়েছিল। কিন্তু আমি তাকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য সরাসরি বলিনি এবং তিনিও এ বিষয়ে সরাসরি কিছু বলেননি।

তবে উভয়েই একমত এ বিষয়ে আমরা আলোচনা করব। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি—তাদের এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ ভালোমতো নেয়নি।

র‍্যাব দুর্নীতিপরায়ণ নয় জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যে বৈশ্বিক নীতি—সন্ত্রাসবাদ দমন, মাদক চোরাচালান বন্ধসহ এমন অন্যান্য সব বিষয়েই র‍্যাব কাজ করছে।

বিষয়টি নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, আমরা এটি নিয়ে আরও বিস্তারিত কথা বলব।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ভারতের পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র: জয়শঙ্কর
নিরাপত্তা পরিষদে আফ্রিকাকে ন্যায্য স্থান দেওয়ার আহ্বান খলিলুর রহমানের 
সর্বশেষ খবর
হামজা কেন ইন্দোনেশিয়ার ফুটবলারের ওপর চড়াও হয়েছিলেন
হামজা কেন ইন্দোনেশিয়ার ফুটবলারের ওপর চড়াও হয়েছিলেন
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু
কাজী হায়াতের ৫২টি সিনেমার ২৬টি নিষিদ্ধ করা হয়েছে, কারণ জানালেন নির্মাতা
কাজী হায়াতের ৫২টি সিনেমার ২৬টি নিষিদ্ধ করা হয়েছে, কারণ জানালেন নির্মাতা
সর্বাধিক পঠিত
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা