‘বুদ্ধিজীবী হতে হলে স্বাধীনতার সপক্ষে কথা বলতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২১, ১৫:১৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৬:৫৩

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘পণ্ডিত হলেই কেউ বুদ্ধিজীবী হবে না। বুদ্ধিজীবী হতে হলে স্বাধীনতার সপক্ষে কথা বলতে হবে।’ শুক্রবার (১৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে প্রজন্ম ৭১ আয়োজিত ‘মুক্তিযুদ্ধের ৫০ বছর: আমাদের যত অর্জন ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, ‘আমরা দায় মুক্ত হতে চাই। বুদ্ধিজীবীদের তালিকা যদি করতে না পারি, তবে দায়মুক্ত হবো না। আমরা দায় এড়াতে চাই না, পূর্ণ তালিকা প্রকাশ করতে চাই। আপনাদের অনুরোধ করবো, কারও কাছে কোনও তথ্য থাকলে তা দিয়ে সহায়তা করুন।’ 

মন্ত্রী বলেন, ‘ধর্ম নিয়ে রাজনীতি এখনও চলছে। গত ২৬ মার্চ নরেন্দ্র মোদি এলে তখন ধর্মের নামে হেফাজত ইসলাম যা করেছে তা আপনারা দেখেছেন।’

তিনি বলেন, ‘আমরা যারা দেশ জয় করেছি, তারা জয়ের আনন্দে সব ভুলে গেছি। অথচ পাকিস্তানের দোসররা পরাজয়ের গ্লানি ভুলে যাননি। তারা এখনও এ দেশেই আছেন। আল বদর, আল শামস, এরা এখনও আমাদের মাঝে রয়ে গেছে। এদের তালিকা করতে আমরা ব্যর্থ হয়েছি। তালিকা না করতে পারায় এরা আমাদের মাঝে মিশে গেছে।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘আমাদের পাঠ্যসূচিতে স্বাধীনতাবিরোধীদের চরিত্র তুলে ধরতে না পারায় এমনটি হয়েছে। পাকিস্তানি বাহিনী কবে আত্মসমর্পণ করেছে—এমন প্রশ্নে ৯০ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তান উত্তর দিতে পারেনি।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন লেখক ও ব্লগার মারুফ রসূল, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।

 

 

 

/জেডএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান