বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর দরজা খুললো 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২১, ১২:২৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৪:১৩

বাংলাদেশ কর্মী মালয়েশিয়ায় পাঠানোর বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) সকালের কুয়ালালামপুরে সমঝোতা স্মারক স্বাক্ষর করছেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

এই চুক্তির ফলে দীর্ঘ তিন বছর পর আবারও বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ উন্মুক্ত হলো। 

এর আগে, স্থানীয় সময় ভোর ৫টায় মালয়েশিয়ায় পৌঁছান মন্ত্রী ইমরান আহমেদ।

জানা গেছে, এই সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া প্রান্তের সব খরচ নিয়োগকর্তাই বহন করবেন। এসব খরচের মধ্যে রিক্রুটমেন্ট এজেন্সি নিয়োগ, মালয়েশিয়ায় আনয়ন, আবাসন, কর্মে নিয়োজন এবং কর্মীর নিজ দেশে ফেরত প্রেরণের খরচ ইত্যাদি। নিয়োগকর্তা নিজ খরচে মালয়েশিয়ান রিক্রুটিং এজেন্ট নিযুক্ত করতে পারবেন। মালয়েশিয়ায় যাওয়ার পর বাংলাদেশি কর্মীর ইমিগ্রেশন ফি, ভিসা ফি, স্বাস্থ্য পরীক্ষার খরচ, ইন্স্যুরেন্স সংক্রান্ত খরচ, করোনা পরীক্ষার খরচ, কোয়ারেন্টিন সংক্রান্ত খরচসহ সব ব্যয় মালয়েশিয়ার নিয়োগকর্তা বা প্রতিষ্ঠান বহন করবেন। নিয়োগকর্তা কর্মীর মানসম্মত আবাসন, বিমা, চিকিৎসা এবং কল্যাণও নিশ্চিত করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার, মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বিএমইটি মহাপরিচালক মো শহীদুল আলম, শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, শ্রম কাউন্সিলর (দ্বিতীয়) মো. হেদায়েতুল ইসলাম মন্ডল এবং মালয়েশিয়া আওয়ামী লীগ ও বাংলাদেশি কমিউনিটি নেতারাসহ উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর দরজা খুললো 

প্রসঙ্গত, দেশের জন্য অন্যতম বড় শ্রমবাজার মালয়েশিয়ায় আগে নিয়মিত শ্রমিক পাঠানো হলেও বাংলাদেশি কয়েকটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে ২০১৮ সাল থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় দেশটির সরকার। দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর গত ১০ ডিসেম্বর বাংলাদেশ থেকে কর্মী নিতে চুক্তি স্বাক্ষরের অনুমোদন দেয় মালয়েশিয়ার মন্ত্রিপরিষদ।

আরও পড়ুন:

বাংলাদেশিদের জন্য ‘সচল’ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

/এসও/ইউএস/
সম্পর্কিত
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম