মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে কবিতাচর্চা বড় ভূমিকা রাখে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২১, ২০:৩৭আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ২০:৩৭

তথ্যমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে কবিতাপাঠ ও কাব্যচর্চা অনেক বড় ভূমিকা রাখে।  

বুধবার (২২ ডিসেম্বর) ঢাকায় শিল্পকলা অ্যাকাডেমির চিত্রশালায় বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ আয়োজিত দেশব্যাপী ‘উচ্চকণ্ঠে উচ্চারো আজ মানুষ মহীয়ান’ শীর্ষক সম্প্রীতির কবিতা আবৃত্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অতিথিরা মঙ্গল প্রদীপ প্রজ্বালনের পর অনুষ্ঠান উদ্বোধন করেন অভিনয় ও আবৃত্তিশিল্পী সুবর্ণা মুস্তাফা এমপি।

মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ড. হাছান বলেন, ‘পাকিস্তানের সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বের হয়ে অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার জন্য সকল ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু  দুঃখজনক হলেও সত্য, যে চেতনার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, আমাদের সমাজ অনেক ক্ষেত্রে তা থেকে দূরে সরে গেছে।’

মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে রাষ্ট্র ও সমাজজীবনে প্রতিষ্ঠা করতে এবং পরবর্তী প্রজন্মকে সেই চেতনায় গড়ে তুলতে সংস্কৃতিচর্চার কোনও বিকল্প নেই। আর সংস্কৃতির অন্যতম প্রধান অনুষঙ্গ কবিতাপাঠ ও কাব্যচর্চা মানুষকে পরিশীলিত করে। একারণে কবিতাচর্চাকে আরও উৎসাহিত করতে হবে।’

আবৃত্তিশিল্পী সংসদের আহ্বায়ক জয়ন্ত চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব রূপা চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বিটিআরসির চেয়ারম্যান ও কবি শ্যামসুন্দর সিকদার, মঞ্চসারথি আতাউর রহমান, সংস্কৃতি ব্যক্তিত্ব ম. হামিদ বক্তব্য রাখেন।

শিল্পীদের মধ্যে আবৃত্তি করেন দেওয়ান সাইদুল হাসান, রেহানা পারভীন, নাঈমা রুম্মান প্রমুখ।

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী 
দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাংলা ট্রিবিউনের ভূমিকা উল্লেখযোগ্য: তথ্যমন্ত্রী
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসসাংবাদিকদের ‘অ্যাক্রেডিটেশন কার্ড’ নবায়ন নিয়ে অনিশ্চয়তা কাটবে কবে
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি