১৩৫ লাখ ডলার ঋণ সহায়তা দিচ্ছে এডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২১, ১৯:২৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৯:২৫

বাংলাদেশকে আরও ১৩৫ লাখ মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১১৪ কোটি ৭৫ লাখ টাকা। ঋণের বার্ষিক সুদের হার ২ শতাংশ। পাঁচ বছর গ্রস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধযোগ্য এই ঋণ। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও এডিবির সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। এ বিষয়ে চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং।

পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) একটি সেচ প্রকল্প বাস্তবায়নে ঋণের অর্থ ব্যবহার করা হবে।

এডিবি জানিয়েছে, মুহুরী সেচ প্রকল্পের আধুনিকায়ন ও সুবিধাভোগীদের অংশগ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন, পরিচালন ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে প্রকল্পটি হাতে নিয়েছে সরকার। ফসল উৎপাদন বাড়ানোর মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে জনগণের জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণের ব্যবস্থা, বন্যা প্রতিরোধ করে বিদ্যমান পানিসম্পদের কার্যকর ব্যবহার করা এর অন্যতম উদ্দেশ্য। প্রকল্পটির মাধ্যমে কৃষকের আয় বাড়বে এবং উন্নত জীবনমান নিশ্চিত করা হবে।

গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প (জিকে) এবং তিস্তা সেচ প্রকল্পের অনুরূপ উন্নয়নের জন্য প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে বলেও জানিয়েছে এডিবি।

মূল প্রকল্পের জন্য ২০১৪ সালের ১৪ আগস্ট ৪৬ মিলিয়ন মার্কিন ডলার ঋণচুক্তি সই হয়। কাজের পরিধি বৃদ্ধির কারণে অতিরিক্ত অর্থায়ন হিসেবে ১৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার (এডিবি ১৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার, জিওবি ১ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার) অর্থায়ন করা হচ্ছে। ফলে বাংলাদেশি মুদ্রায় মোট ৫৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন হবে। এর আওতায় সরকারি অর্থায়ন ১০৪ কোটি ১৪ লাখ টাকা ও প্রকল্প সাহায্য হিসেবে এডিবি দিচ্ছে ৪৭৬ কোটি টাকা। 

/এসআই/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশকে পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় গঠনের সুপারিশ এডিবির 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম