বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এডিবি খুশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৪, ১৫:২২আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৫:২২

বাংলাদেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধি দলের কোনও অবজারভেশন নেই, ওরা খুব খুশি। এই তথ্য জানিয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, এডিবির কাছে আরও বাজেট সহায়তা চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) সচিবালয়ে নিজের দফতরে এডিবির ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিনের সঙ্গে বৈঠকের সময় অর্থমন্ত্রী এই সহায়তা চান। অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী ও অর্থ সচিব সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আমরা এডিবির বার্ষিক সম্মেলনে যাচ্ছি। সেখানে আরও আলোচনা হবে।

এ সময় অর্থ সচিব বলেন, এডিবি আমাদের ৫০ বছরের বন্ধু। আমরা এডিবির কাছ থেকে ফান্ড পেয়ে আসছি, ভবিষ্যতে যেন আরও পাই  সেজন্য অর্থমন্ত্রী অনুরোধ করছেন।

উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি আট মাসে সুদ ও আসল বাবদ আন্তর্জাতিক ঋণদাতাদের প্রায় ২০৩ কোটি ডলার পরিশোধ করেছে সরকার। গত অর্থবছরের একই সময়ে পরিশোধ করেছিল ১৪২ কোটি ডলার। অর্থাৎ পরিশোধের পরিমাণ বেড়েছে ৪৩ শতাংশ। এর মধ্যে সুদ পরিশোধ করা হয়েছে ৮০ কোটি ৬০ লাখ ডলার (৮০৬ মিলিয়ন) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা দ্বিগুণ হয়েছে।

/এসআই/এফএস/
সম্পর্কিত
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী