কোভিড সংক্রমণ ইউরোপের মতো হয়ে যাক তা চাই না: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২১, ২০:৩০আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ২০:৩০

ইউরোপের বর্তমান অবস্থার মতো কোভিড সংক্রমণ আমাদের দেশেও হোক তা আমরা চাই না। তাই সবাইকে সচেতন হতে হবে বলে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের চিকিৎসা ব্যবস্থা দেখতে এসে তিনি সাংবাদিকদের মাধ্যমে এই আহ্বান জানান।

তিনি বলেন, "আমরা দেখতে পাচ্ছি কোভিড সংক্রমণের হার ফের দুই শতাংশ হয়েছে, যা এক শতাংশের নিচে ছিল। এটা খুবই উদ্বেগের বিষয় যে, আক্রান্তের সংখ্যা বাড়লে মৃত্যুর সংখ্যাও বেড়ে যাবে।"

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আমাদের সকলকে সচেতন হতে হবে। মাস্ক পড়তে হবে। আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষ কক্সবাজার চলে যাচ্ছে, তারা কেউ মাস্ক পড়ছে না। ইউরোপে করোনা সংক্রমণের বর্তমান যে চিত্র, তার মতো আমাদের দেশকে হতে দিতে পারি না। সবাইকে সচেতন হতে হবে।"

বুস্টার ডোজ কার্যক্রম চলমান রয়েছে। ডোজের সংখ্যা বাড়লে এর ফলাফল পাওয়া যাবে বলে তিনি জানান।

/এআরআর/এমএস/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম