দেশের কোথাও সন্ত্রাসী-চাঁদাবাজদের জায়গা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২১, ১৫:২৫ আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৫:২৫

বাংলাদেশের কোথাও সন্ত্রাস ও চাঁদাবাজদের জায়গা হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এখনকার আইনশৃঙ্খলা বাহিনীর বিস্তর তফাৎ‌। বর্তমানের পুলিশ অনেক শক্তিশালী।

শনিবার (২৫ ডিসেম্বর) মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর আফতাবনগরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশি ব্যবস্থার অনেক পরিবর্তন হয়েছে। ১২ বছর আগে পুলিশের যে অবস্থা ছিল এখন আর সেই অবস্থায় তারা নেই।‌ বর্তমানের পুলিশ সদস্যরা অনেক দক্ষ ও শক্তিশালী। যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলা করতে তারা সক্ষম। এছাড়া জঙ্গি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ রাখছে।

বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা কিভাবে স্বাধীনতা পেয়েছি—এখন তা বিশ্বের সবারই জানা। স্বাধীনতা পরবর্তী সাড়ে তিন বছরে দেশকে শূন্য থেকে দাঁড় করানোর চেষ্টা করেন তিনি। আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি। অনেকের রায় কার্যকর হয়েছে আবার অনেকে পালিয়ে আছে। তাদের অবস্থান নিশ্চিত করে আমরা এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেব বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

/আরটি/এমএস/
সম্পর্কিত
৪৯তম বিসিএসে অপেক্ষমাণদের নিয়োগ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 
‘আনসারের পৃথক তিনটি আইন রূপান্তর করে একটি সমন্বিত আইন প্রণয়ন করা হবে’ 
সর্বশেষ খবর
সবার আগে প্রয়োজন জনসেবার মানোন্নয়ন 
সবার আগে প্রয়োজন জনসেবার মানোন্নয়ন 
রাজধানী‌তে লিফট ছিঁড়ে ৩ জন গুরুতর আহত
রাজধানী‌তে লিফট ছিঁড়ে ৩ জন গুরুতর আহত
প্রায় দেড় হাজার নাগরিককে নিয়ে মিয়ানমারের জলসীমায় ৩ জাহাজ, কেন এই প্রত্যাবাসন?
প্রায় দেড় হাজার নাগরিককে নিয়ে মিয়ানমারের জলসীমায় ৩ জাহাজ, কেন এই প্রত্যাবাসন?
ব্র্যাকের পর, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিলেন মিথিলা
ব্র্যাকের পর, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিলেন মিথিলা
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার