আনন্দমুখর পরিবেশে ইউপিতে ভোট দিয়েছে মানুষ: ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২১, ১৯:১৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৯:১৮

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনন্দমুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার।  শুধু এই ধাপের নির্বাচনই নয়, আগের তিন ধাপসহ এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিটি ধাপে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে তিনি দাবি করেন।

রবিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে চতুর্থ ধাপের নির্বাচন শেষে সংবাদ সম্মেলনে ইসি সচিব এ দাবি করেন।

ইসি সচিব বলেন, ‘চতুর্থ ধাপে মোট ৮৩৬টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়েছে। এরইমধ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে, এখন কাউন্টিং চলছে। নির্বাচনে প্রিসাইডিং অফিসারদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ১৫টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। আমাদের মোট ভোট কেন্দ্র ছিল ৯২২৪টি।  সেই হিসাবে ভোটকেন্দ্রের তুলনায় স্থগিত ভোটকেন্দ্রের হার ০.১৬ শতাংশ।’

তিনি বলেন, ‘আমি খোঁজ নিয়েছি বিভিন্নভাবে। সব মিলিয়ে এ নির্বাচন সুষ্ঠু হয়েছে। আনন্দ মুখর পরিবেশে ভোট হয়েছে। জনগণের সম্পৃক্ততা ছিল। তাই ভোটারদের উপস্থিতি আমরা ৭০ শতাংশের বেশি আশা করছি।’

তিনি জানান, ভোটগ্রহণের সময় প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ২৯ জন আহত হয়েছেন। এসময় আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ৬৩ জন আটক হয়েছেন। ৫ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানা করেছেন।

ইসি সচিব বলেন, ‘সার্বিক বিবেচনায় আমরা বলতে পারি— একটা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। আমরা আশা করছি কাউন্টিং শেষ হলে ফলাফল পেয়ে যাবো।’

এ পর্যন্ত চার ধাপের ভোট হয়েছে। তার মধ্যে কোন ধাপ সবচেয়ে সুষ্ঠু হয়েছে— এমন প্রশ্নে ইসি সচিব বলেন, ‘আমরা এক কথায় বলতে চাই, সবসময়ই ভোটারদের উপস্থিতি একেবারেই আশাব্যঞ্জক ছিল। সার্বিকভাবে— এবার আমরা যে ভোট করেছি ইউনিয়নে, প্রতিটি ধাপেই নির্বাচন খুব ভালো হয়েছে।’

তিনি বলেন, ‘স্বাভাবিকভাবেই আমরা যখন কোনও নির্বাচন করি, তখন আমরা যদি দেখি— এই দিকটাতে আরও জোর দেওয়া দরকার, তখন আমরা জোর দেই। তাই যত সামনের দিকে যাবো, নির্বাচন তত ভালো হবে।’

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
ইসির কাছে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের তথ্য চেয়েছে সুজন
কোরিয়ার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন ইসির তিন কর্মকর্তা 
নির্বাচন ব্যবস্থাপনা সময়োপযোগী করতে নতুন সফটওয়্যার চালু ইসির
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক