ডিজিটাল ডেটা সোনার চেয়েও দামি: মোস্তাফা জব্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২১, ১৯:০০আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৯:০০

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল ডেটা সোনার চেয়েও দামি সম্পদ। নিরাপত্তার স্বার্থে এই ডেটা অন্যের নিয়ন্ত্রণে নয়, নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। আর্থিক ব‌্যবস্থাপনায় ডেটার নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংক্রান্ত বিষয়ে আরও সচেতন ও যত্নশীল হওয়ার জন‌্য তিনি সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান।

মন্ত্রী বুধবার (২৯ ডিসেম্বর) রাতে ঢাকায় সিএমএসএফ আয়োজিত হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনভেইল আউটকাম অব দ‌্য রেজাল্ট ওরিয়েন্টেড ওয়ার্কশপ এবং গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

সিএমএস ফান্ডের বোর্ড অব গভর্নেন্স’র চেয়ারম‌্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ সিকিউরট্জি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম‌্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের অধ‌্যাপক ড. মো. তারেক বক্তৃতা করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুক্তবাজার অর্থনীতিতে পূঁজিবাজার খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, পূঁজিবাজার উন্নয়নে বিদ‌্যমান যেকোনও  চ‌্যালেঞ্জ মোকাবিলা করা অপরিহার্য। বাংলাদেশের অর্থনীতির আকার গত ১৩ বছরে অভাবনীয় গতিতে বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাত্র কয়েক বছর আগেও বৈদেশিক সাহায‌্য ছাড়া বাজেট পরিকল্পনা করার বিষয়টি চিন্তাও করা যেত না।

সভাপতির বক্তৃতায় নজিবুর রহমান দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে দেশে পুঁজিবাজারকে শক্তিশালী করতে সরকারের গৃহীত বিভিন্ন উদ‌্যোগ তুলে ধরেন।

অধ্যাপক শিবলী রুবাইয়াত বিশ্বের উন্নত দেশগুলোতে মিউচ‌ুয়াল ফান্ড অত‌্যন্ত জনপ্রিয় বলে উল্লেখ করেন।

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টিতে ডুবেছে রাজধানী 
বৃষ্টিতে ডুবেছে রাজধানী 
হানিমুনে কোথায় গেলেন আমির-গৌরী? সঙ্গে কারা আছেন জানেন?
হানিমুনে কোথায় গেলেন আমির-গৌরী? সঙ্গে কারা আছেন জানেন?
৯২ বছরের ইতিহাসে একটি সেমিফাইনালেও হারেনি আর্জেন্টিনা
৯২ বছরের ইতিহাসে একটি সেমিফাইনালেও হারেনি আর্জেন্টিনা
পরিসংখ্যানে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ
পরিসংখ্যানে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ
সর্বাধিক পঠিত
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ