সোশাল মিডিয়ায় গুজব বন্ধে আইন করার পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২২, ১৯:১৪ আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৯:৪৯

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব এবং অসত্য সংবাদ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে যুগোপযোগী আইন প্রণয়নের পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। বুধবার (৫ জানুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে আইনটি প্রণয়নের জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত কনটেন্ট বন্ধ, গুজব এবং অসত্য সংবাদ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণের পরামর্শ নিতে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। কমিটির বৈঠকে তাদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছে।

সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, কাজী কেরামত আলী, বেগম সিমিন হোসেন (রিমি), সাইমুম সরওয়ার কমল ও মমতা হেনা লাভলী অংশ নেন।

বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের কার্যক্রম নিয়ে আগামী বৈঠকে প্রতিবেদন উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে একটি সুপারিশ দুই মাসের মধ্যে সংসদীয় স্থায়ী কমিটিতে উপস্থাপনের জন্য ৩ সদস্যবিশিষ্ট সাব-কমিটি গঠন করা হয়।

বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য সংবলিত তথ্য ডিজিটাল ফরমেটে সরকারের কেন্দ্রীয় ডাটা সেন্টারে সংরক্ষণ করার এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের নিকট সংরক্ষিত গ্রন্থগুলো সোশাল মিডিয়ায় আপলোড করার পাশাপাশি ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ঘটনা নিয়ে মুক্তি-সংগ্রামের বিষয়টি গবেষণা করার সুপারিশ করা হয়।

/ইএইচএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন লঙ্ঘনে  ডিএমপির ২৯৯৯ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে  ডিএমপির ২৯৯৯ মামলা
‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’ প্রচারণা শুরু করছে সরকার
‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’ প্রচারণা শুরু করছে সরকার
আবরার ফাহাদ ছিলেন গণতন্ত্র, মতপ্রকাশ ও জাতীয় মর্যাদার প্রতীক: নাহিদ ইসলাম
আবরার ফাহাদ ছিলেন গণতন্ত্র, মতপ্রকাশ ও জাতীয় মর্যাদার প্রতীক: নাহিদ ইসলাম
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
সর্বাধিক পঠিত
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা