পঞ্চম ধাপের ইউপিতে আ. লীগকে ছাড়িয়ে গেলেন স্বতন্ত্র প্রার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২২, ১৯:৪৮ আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ২০:৪০

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগকে ছাড়িয়ে গেলেন স্বতন্ত্র প্রার্থীরা। অবশ্য স্বতন্ত্রদের বেশিরভাগই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত ৭০৮টি ইউপির মধ্যে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) পর্যন্ত ৬৯২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর ফলাফল সমন্বয় করেছে নির্বাচন কমিশন। এতে দেখা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে ৩৪১ জন নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ৩৪৬ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে চারটি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি অংশগ্রহণ করেনি। এ নির্বাচনে আওয়ামী লীগ ছাড়াও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (খেজুর গাছ) দুজন, জাতীয় পার্টির (লাঙ্গল) ২ জন ও বাংলাদেশ জাতীয় পার্টির (কাঁঠাল) একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

 

/ইএইচএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপত্তি-বাধা উপেক্ষা করে হলো বাউল গানের আসর, অংশ নেন নারী শিল্পীরাও
আপত্তি-বাধা উপেক্ষা করে হলো বাউল গানের আসর, অংশ নেন নারী শিল্পীরাও
ঢাকা থেকে ১৪১ ফ্লাইট বাতিল, আটকা ২২ হাজার যাত্রী
ঢাকা থেকে ১৪১ ফ্লাইট বাতিল, আটকা ২২ হাজার যাত্রী
অপরাধী ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষায় নতুন চ্যালেঞ্জ 
অপরাধী ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষায় নতুন চ্যালেঞ্জ 
গেন্ডারিয়ার সেই ঘুণ্টিঘর রেলগেট এলাকায় বিশেষ অভিযানে গ্রেফতার ২৮
গেন্ডারিয়ার সেই ঘুণ্টিঘর রেলগেট এলাকায় বিশেষ অভিযানে গ্রেফতার ২৮
সর্বাধিক পঠিত
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত