শনাক্তের হার প্রায় ৭ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২২, ১৭:২৩আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৯:০০

টানা চতুর্থ দিনের মতো করোনাতে নতুন শনাক্ত এক হাজারের বেশি। সেই সঙ্গে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় শনাক্তের হার প্রায় সাত শতাংশে গিয়ে পৌঁছেছে। 

রবিবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় (৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে ৯ জানুয়ারি সকাল ৮টা) করোনাতে শনাক্ত হয়েছেন এক হাজার ৪৯১ জন। আর এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন। গতকাল (৮ জানুয়ারি) অধিদফতর এক হাজার ১১৬ জনের শনাক্ত আর এক জনের মৃত্যুর কথা জানিয়েছিল।

গতকাল শনাক্তের হার ছিল পাঁচ দশমিক ৭৯ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ছয় দশমিক ৭৮ শতাংশ বলে জানাচ্ছে অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন জনের মধ্যে পুরুষ একজন আর নারী দুই জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৯৭০ জন আর নারী ১০ হাজার ১৩২ জন।

মৃতদের মধ্যে দুজনের বয়স ৬১ থেকে ৭০ বছর, আরকজনের বয়স ২১ থেকে ৩০। তিন জনের মধ্যে ঢাকা বিভাগের দুজন। একজন চট্টগ্রাম বিভাগের। তিন জনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী