শেখ হাসিনা দেশের প্রান্তিক অঞ্চলের উন্নয়নে কাজ করছেন: প্রাণিসম্পদমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২২, ১৯:৪০আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৯:৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রান্তিক অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

রবিবার (৯ জানুয়ারি) পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি বি এম ডিগ্রী কলেজ প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে মন্ত্রী এ কথা জানান।

সরকারের সাবেক সচিব এম শামসুল হকের সভাপতিত্বে সুধী সমাবেশে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম ও নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেন, নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার রিয়াজ হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, ওসি আবির মোহাম্মদ হোসেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, "একজন লোকও যাতে গৃহহীন না থাকে, কোন মানুষ যেন খাদ্যের অভাবে না থাকে, একটি বাড়ি যাতে বিদুৎহীন না থাকে, সেটাই হচ্ছে শেখ হাসিনার কর্মসূচি। শেখ হাসিনা দেশের প্রান্তিক অঞ্চল পর্যন্ত হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নারী-পুরুষ সকলের জন্য একটা সুন্দর ব্যবস্থা নিশ্চিত করতে চান। একজন মানুষও যাতে সরকারের সহযোগিতা থেকে বঞ্চিত না হন, সেটাই হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের কর্মসূচি। আমাদের সৌভাগ্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছি।

মন্ত্রী বলেন, “করোনাকালে সরকারের পক্ষ থেকে সর্বত্র সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে। গ্রাম পর্যায়ে ভ্যাকসিন পৌঁছে দেওয়াসহ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এসব কিছুই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তিনি দেশের মানুষকে বাঁচাতে অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। পাশাপাশি দেশের উন্নয়ন প্রকল্প এগিয়ে নেওয়ার ব্যবস্থা করেছেন। তিনি কোনো শ্রেণি-পেশার মানুষকে পেছনে রাখেননি। সকলকে সামনে নিয়ে এগিয়ে গেছেন। মানুষের জীবন ও দেশের উন্নয়নের কোন প্রকল্প তিনি বন্ধ করেননি"।

খারাপ মানুষরা যাতে সমাজের ও দেশের নেতৃত্বে আসতে না পারে সে বিষয়ে রাজনৈতিক নেতাদের সতর্ক থাকার জন্য এ সময় আহ্বান জানান মন্ত্রী।

এর আগে মন্ত্রী নেছারাবাদের সেহাংগল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুস্থ মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শীতবস্ত্র বিতরণ করেন। পরে তিনি নেছারাবাদ উপজেলা পরিষদে দুস্থ মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শীতবস্ত্র বিতরণ, ক্যান্সার ও জন্মগত হৃদরোগসহ বিভিন্ন জটিল ব্যাধিতে আক্রান্তদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ এবং মৎস্য অধিদফতরের আওতাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ সহায়তা হিসেবে গবাদিপশু বিতরণ করেন। এছাড়াও তিনি স্বরূপকাঠি সরকারি কলেজের ছয়তলাবিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনপূর্বক এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেন।

/এসআই/এমএস/
সম্পর্কিত
শিক্ষিত যুবকরাও মাছ ধরার জন্য নদীতে যেতে পারেন: উপদেষ্টা
যৌথ বাহিনীর অভিযানে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক
সাবেক মৎস্য মন্ত্রীসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম