একসপ্তাহে শনাক্ত বেড়েছে ১২৫ শতাংশ, সুস্থতা কমেছে ৩৬ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২২, ১৮:৪৯আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৮:৫১

গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা, শনাক্ত ও মৃত্যু বেড়েছে। তবে কমেছে সুস্থ হওয়া রোগীর হার। সোমবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত সপ্তাহে (৩ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ২৩৪ জন। তার আগের সপ্তাহে (২৭ ডিসেম্বর, ২০২১ থেকে ২ জানুয়ারি, ২০২২) শনাক্ত হয়েছিলেন ৩ হাজার ২১৩ জন। অর্থাৎ গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় ১২৫ দশমিক ১ শতাংশ রোগী বেশি শনাক্ত হয়েছেন।

গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ জন, তার আগের সপ্তাহে মারা গিয়েছিলেন ১৭ জন। অর্থাৎ গত সপ্তাহে তার আগের সপ্তাহের চেয়ে মৃত্যু বেড়েছে ৪৭ দশমিক ১ শতাংশ।

অধিদফতর জানায়, গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯৬৩টি। তার আগের সপ্তাহে পরীক্ষা করা হয়েছিল ৩২ হাজার ৮০৭টি। অর্থাৎ গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় নমুনা পরীক্ষার হার বেড়েছে ৯ দশমিক ৯ শতাংশ।

করোনায় আক্রান্ত হয়ে গত সপ্তাহে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৩৪৮ জন এবং গত সপ্তাহে সুস্থ হয়েছিলেন দুই হাজার ১৩০ জন। অর্থাৎ সুস্থ হওয়া রোগীর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কমেছে ৩৬ দশমিক ৭ শতাংশ।

/জেএ/আইএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম