অসুস্থ, তাই কাপাসিয়া যাচ্ছেন না সোহেল তাজ

নিভৃতেই থাকতে চান!

উদিসা ইসলাম
২৫ জানুয়ারি ২০১৬, ১২:১৩আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১২:২৭

সোহেল তাজ

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় কাপাসিয়া সফর বাতিল করেছেন তাজউদ্দীন পুত্র সোহেল তাজ। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় নিজ নির্বাচনি এলাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। তিনি শারীরিক অসুস্থতার কথা বলে পূর্ব নির্ধারিত সফর বাতিল করেছেন। তবে তিনি শিগগিরই কাপাসিয়া যাবেন বলেও জানা গেছে।

এদিকে সূত্র বলছে, তার কাপাসিয়া সফরে যাওয়া এবং বিভিন্ন গণমাধ্যমে তার যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পাওয়ার সম্ভাবনা বিষয়ে সংবাদ আসার কারণেই তিনি সবাইকে জানিয়ে কাপাসিয়া যেতে চান না। বরাবরের মতো নিভৃতেই এলাকায় যেতে চান সোহেল তাজ।

সকালে ফেসবুক স্ট্যাটাসে সোহেল তাজ লেখেন, ‘আমার প্রতি সকলে যে ভালোবাসা জানিয়েছেন তারজন্য আমি কৃতজ্ঞ। আমি আজীবন সেই ভালবাসা স্মরণ রাখবো এবং কৃতজ্ঞ থাকবো। আমি বিশ্বাস করি তাজউদ্দীন আহমেদ ও জোহরা তাজউদ্দীন আহমেদ ফাউন্ডেশনের হয়ে আমি অনেক কাজ করতে পারবো। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সপক্ষে আজীবন..ছিলাম, আছি থাকবো যার জন্য আমার বাবা তার জীবন উৎসর্গ করেছিলেন এবং শেষে প্রাণও দিয়েছেন। আমার প্রতি, আমার পরিবারের প্রতি ও ফাউন্ডেশনের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর ভালোবাসা, মমতার জন্য আমি কৃতজ্ঞ।’

স্ক্রিনশট

গত শনিবার রাতে দুই বোনকে সঙ্গে নিয়ে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর থেকে তার রাজনীতিতে ফেরা না ফেরা নিয়ে আলোচনা শুরু হয়। ফেসবুকে সেটারও জবাব দিয়েছেন তিনি।

তাজ দাবি করেন, ‘রাজনীতিতে ফেরা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অসত্য। আমি পরিবারের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম তাজউদ্দিন আহমেদ ও জোহরা তাজউদ্দীন আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশন নিয়ে তার প্রতি কৃতজ্ঞতা জানাতে।’

২০০৯ সালের ৩১ মে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে যান সোহেল তাজ। এরপর ২০১২ সালের ২৩ এপ্রিল তিনি সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন। সাত বছর পর কয়েকদিন আগে দেশে ফেরেন তিনি।  শনিবার বোন সিমিন হোসেন রিমি ও মাহজাবিন আহমেদ মিমিকে সঙ্গে নিয়ে গণভবনে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

সোহেল তাজের কাপাসিয়া সফর বিষয়ে গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খান বাংলা ট্রিবিউনকে জানান, তার রাজনীতিতে যোগ দেওয়ার খবর প্রকাশিত হওয়ার পর তিনি কাপাসিয়া আসবেন জেনে এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল কিন্তু আপাতত তিনি নিভৃতে কাপাসিয়া সফর করতে চান।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র জানিয়েছেন, সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সোমবার সকাল সাড়ে ৮টায় ঢাকার ধানমণ্ডির বাসা থেকে কাপাসিয়ার উদ্দেশে রওনা দেওয়ার কথা থাকলেও তিনি অসুস্থতার কারণে সফর বাতিলের কথা জানিয়েছেন। তিনি আপাতত রাজনৈতিক পরিমণ্ডলের ভিড় এড়াতে চান বলেও সূত্র নিশ্চিত করেছেন।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান