আমিরাতে হুথিদের হামলায় বাংলাদেশের নিন্দা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ জানুয়ারি ২০২২, ০৬:৩৮আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০৬:৩৮

সংযুক্ত আরব আমিরাতে হুথি মিলিশিয়াদের বিস্ফোরক বহনকারী ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ হামলায় পেট্রোলিয়াম ট্যাঙ্কারে বিস্ফোরণ এবং আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) কাছে মুসাফ্ফায় অগ্নিকাণ্ডের ফলে বেসামরিক সম্পত্তির ব্যাপক ক্ষতি ও প্রাণহানি হয়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সর্বশেষ হামলাটি হুথি মিলিশিয়াদের পক্ষ থেকে আগ্রাসনের একটি তীব্র রূপ, যা এই অঞ্চলে উত্তেজনা আরো বাড়াচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ মনে করে যে, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে সাম্প্রতিক ড্রোন হামলা ও নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা একটি বেআইনি, কাপুরুষোচিত সন্ত্রাসবাদী কাজ এবং আন্তর্জাতিক আইন ও সভ্য আচরণের সুস্পষ্ট লঙ্ঘন।

এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে উল্লেখ করে বাংলাদেশ হুথি মিলিশিয়াদের এই ধরনের বেআইনি কার্যকলাপের পুনরাবৃত্তি এবং ইচ্ছাকৃত উত্তেজনা বৃদ্ধি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

ঢাকা সংযুক্ত আরব আমিরাত ও তার ভ্রাতৃপ্রতীম জনগণের নিরাপত্তা ও সুরক্ষার জন্য যে কোনও হুমকির বিরুদ্ধে দৃঢ় সংহতি প্রকাশ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সব প্রচেষ্টার প্রতি অবিচল প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র: বাসস

/এএ/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম