সার বিতরণ ও মজুত তদারক করবেন ডিসিরা: শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২২, ১৬:৪৮আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৭:৩৮

সারের মজুত ঠিক আছে কিনা এবং সঠিকভাবে বিতরণ হচ্ছে কিনা তা খতিয়ে দেখবেন জেলা প্রশাসকরা (ডিসি)। সার চোরাচালান হচ্ছে কিনা বা হয়ে থাকলে তা বন্ধে মনিটরিংও জোরদার করবেন ডিসিরা।

বুধবার (১৯ জানুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে ডিসিদের সঙ্গে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এ তথ্য জানান।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ সংক্রান্ত উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী জানান, সার যাতে চোরাচালান না হয় এবং ডিলারদের কাছ থেকে অসাধু ব্যবসায়ীরা যাতে নিতে না পারে তা মনিটরিং করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

শিল্পমন্ত্রী বলেন, ডিলাররা সার মজুত করেছিল। আমরা তাদের নিয়ে মিটিং করি। দেশে যে সার উৎপাদন হয় তা যথেষ্ট নয়। এ জন্য সার আমদানি করতে হয়। আমদানির টার্গেট পূরণ হয়েছে। এখন বাফার স্টকও আছে। সংকটের আশঙ্কা নেই। সারে সরকার ভর্তুকিও দেয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নিয়ে আমরা বলেছি, যেসব প্লট অনেকে নিয়ে দীর্ঘদিন ধরে রেখে দিয়েছে, সেগুলো নতুন করে যোগ্য ব্যক্তিদের দেওয়া হবে। প্রতিটি প্লট উৎপাদনমুখী করার কাজ চলছে।

 

 

 

/এসআই/এফএ/এমওএফ/
সম্পর্কিত
আইসিইউতে চিকিৎসাধীন দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ঢাকা জেলা প্রশাসক 
সার-জ্বালানি আমদানির বিষয়ে মালয়েশিয়ার কোম্পানির সঙ্গে আলোচনা
ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’, জানানো যাবে অভিযোগ-মতামত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান