একদিনে ১১ হাজার ৪৩৪ রোগী, শনাক্তের হার ২৮ ছাড়িয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২২, ১৮:২৮আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৯:০০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৪৩৪ জন। আর এ সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ৪৯ শতাংশ। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২ জন।

শুক্রবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজকের থেকে বেশি রোগী শনাক্ত হয়েছিল গত ৯ আগস্ট। সেদিন ১১ হাজার ৪৬৩ জন রোগী শনাক্ত হন। চলতি বছরের ১ জানুয়ারিও শনাক্ত ছিল ৪০০-এর নিচে। এদিন ৩৭০ জন শনাক্ত হন। ৬ জানুয়ারি হাজার ছাড়িয়ে যায় শনাক্ত। ১৬ জানুয়ারি শনাক্ত ৫ হাজার ছাড়ায়। আর গত ২০ জানুয়ারি সেটি দ্বিগুণ হয়ে ১০ হাজার ছাড়িয়ে ১০ হাজার ৮৮৮ জন হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (২০ জানুয়ারি সকাল ৮টা থেকে ২১ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত) শনাক্ত ১১ হাজার ৪৩৪ জন নিয়ে সরকারি হিসাবে মোট শনাক্ত ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জন। গতকাল (২০ জানুয়ারি) ১০ হাজার ৮৮৮ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়। 
 
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জন নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৮ হাজার ১৯২ জন। গতকাল চার জনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছিল অধিদফতর থেকে। 

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৫২ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৫৫ হাজার ৫৯৭ জন।

অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৮ দশমিক ৪৯ শতাংশ, যা গতকাল ছিল ২৬ দশমিক ৪৭ শতাংশ।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৪০ হাজার ৪২৩টি, আর পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ১৩৪টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ২০ লাখ ৪৭ হাজার ৭১৫টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৮২ লাখ ৫২ হাজার ৯১৪টি। বেসরকারি ব্যবস্থাপনায় ৩৭ লাখ ৯৪ হাজার ৮০১টি।

দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৮২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ৪৫ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৬৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে পুরুষ সাত জন আর নারী পাঁচ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ২৪ জন এবং নারী ১০ হাজার ১৬৮ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে আছেন চার জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিন জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুই জন; আর ৩১ থেকে ৪০ বছর, ৪১ থেকে ৫০ বছর এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে আছেন একজন করে। 

মারা যাওয়া ১২ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ছয় জন। বাকি সিলেট বিভাগের দুই জন এবং চট্টগ্রাম, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগের আছেন একজন করে। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন আট জন, বেসরকারি হাসপাতালে চার জন।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি