বর্তমানে (ডিসেম্বর ২০১৫) ৬টি মোবাইল কোম্পানির ১৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৪১০টি সিম বৈধভাবে চালু রয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগোযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, গ্রামীণফোনের ৫ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার ৪১২টি, রবি’র ২ কোটি ৮৩ লাখ ১৬ হাজার ৯৫৮টি, বাংলালিংকের ৩ কোটি ২৮ লাখ ৬৫ হাজার ১১৬টি, এয়ারটেলের ১ কোটি ৭ লাখ ৯ হাজার ৬৮৪, প্যাসিফিক টেলিকমের (সিটিসেল) ১০ লাখ ৬ হাজার ৬৮৪টি এবং টেলিটকের ৪১ লাখ ৪২ হাজার ৫৮০টি সিম বৈধভাবে চালু রয়েছে।
মো.ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে তারানা হালিম জানান, গ্রামীণফোনের ১ হাজার ৮৮১ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ১৮৫ টাকা, বাংলালিংকের ১ হাজার ৩৮৪ কোটি ৭৭ লাখ ৭০ হাজার টাকা, রবি’র ১ হাজার ৮২৫ কোটি ৬৩ লাখ ৮০ হাজার ৯১ টাকা এবং এয়ারটেলের ৩৭৭ কোটি ২৪ লাখ ৭২ হাজার ৫৪৯ টাকা বিনিয়োগ রয়েছে।
ইএইচএস/এমএসএম/








