একসপ্তাহে শনাক্ত বেড়েছে ১৮০ শতাংশ, মৃত্যু ৮৮ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২২, ১৯:১১আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৯:১১

করোনাভাইরাসের অতি সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টের ঢেউয়ে রোগী প্রতিদিনই বাড়ছে, বাড়ছে শনাক্তের হার ও মৃত্যু। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত একসপ্তাহের ব্যবধানে দেশে করোনায় নতুন শনাক্ত রোগী বেড়েছে ১৮০ শতাংশ এবং মৃত্যু বেড়েছে ৮৮ শতাংশ।

সোমাবার স্বাস্থ্য অধিদফতর জানায়, গত সপ্তাহে (১৭ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬৭ হাজার ৪২৫ জন। এর আগের সপ্তাহে (১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি) শনাক্ত হয়েছিলন ২৪ হাজার ১১ জন। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে রোগী বেড়েছে ১৮০ দশমিক ৮ শতাংশ।

গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৯ জনের। আগের সপ্তাহে মারা গিয়েছিলেন ৪২ জন। অর্থাৎ একসপ্তাহে মৃত্যু বেড়েছে ৮৮ শতাংশ।

নতুন শনাক্ত ও মৃত্যুর পাশাপাশি গত সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় করোনার নমুনা পরীক্ষা এবং সুস্থ হওয়া রোগীর সংখ্যাও বেড়েছে। গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে দুই লাখ ৫৫ হাজার ৪৫৫টি এবং আগের সপ্তাহে পরীক্ষা  করা হয়েছিল এক লাখ ৮৯ হাজার ৬৩০টি। অর্থাৎ, নমুনা পরীক্ষা বেড়েছে ৩৪ দশমিক ৭ শতাংশ।

গত সপ্তাহে করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ৯৬৮ জন। তার আগের সপ্তাহে সুস্থ হয়েছিলেন এক হাজার ৯৮৮ জন। অর্থাৎ, সুস্থ হওয়া রোগীর হার বেড়েছে ৯৯ দশমিক ৬ শতাংশ।

/জেএ/আইএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের