‘বাংলাদেশের দুষ্ট চক্র নিষেধাজ্ঞার জন্য যুক্তরাষ্ট্রে জোরালো তদবির করছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৭

বাংলাদেশের ভেতরে এবং বাইরে একটি দুষ্ট চক্র দেশের কর্মকর্তা ও রাজনীতিবিদদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য ‘যুক্তরাষ্ট্রে জোরালোভাবে তদবির করছে’। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কংগ্রেসম্যান গ্রেগরি ডব্লিউ মিকস সোমবার (৩১ জানুয়ারি) এক অনুষ্ঠানে এ কথা বলেছেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘কংগ্রেসম্যান মিকস বলেছেন, তাদের কথা অনুযায়ী আমরা কাজ করবো না। সবকিছু খুঁটিয়ে দেখার পরে আমরা সঠিক পদক্ষেপ নেবো।’ 

মানবাধিকার পরিস্থিতি দেখার জন্য গ্রেগরি এ বছর বাংলাদেশ সফর করতে চান উল্লেখ করে বিবৃতি তার বরাত দিয়ে বলা হয়, ‘এর আগে আমি স্টেট ডিপার্টমেন্ট এবং কংগ্রেস কমিটি অন এশিয়া-প্যাসিফিকের সঙ্গে কথা বলবো। যদি প্রয়োজন হয় তবে কংগ্রেসে বাংলাদেশ ইস্যু নিয়ে একটি শুনানির আয়োজন করা যেতে পারে।’

বাংলাদেশের ওপর কোনও অবরোধ দেওয়া হচ্ছে না জানিয়ে ডেমোক্র্যাট দলের এই কংগ্রেসম্যান বলেন, ‘কয়েকজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, প্রখ্যাত আইনজীবী গ্রেগরি ১৯৯৮ সাল থেকে কংগ্রেসের সদস্য।

আরও পড়ুন:

বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না যুক্তরাষ্ট্র: কংগ্রেস সদস্য

/এসএসজেড/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম