ইউক্রেন সংঘাত: কাউকে বেছে নিতে চায় না বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩০

ইউক্রেন ইস্যুতে বিবদমান পক্ষগুলোর মধ্যে কাউকে সমর্থন দিতে চায় না বাংলাদেশ। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্র সচিব।

তিনি বলেন, আমরা বলেছি এখানে সব দেশই আমাদের বন্ধু। আমরা চাই না আমাদের এমন এক অবস্থার দিকে ঠেলে দেওয়া হোক, যেখানে বন্ধুদের মধ্যে একজনকে বেছে নিতে হবে।

উল্লেখ্য, গত সপ্তাহে রুশ রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেন এবং ওই দেশের অবস্থান ব্যাখ্যা করেন।

পররাষ্ট্র সচিব বলেন, আমরা চাই সব পক্ষ যেন সর্বোচ্চ সংযত ব্যবহার করে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেয়, যাতে এই টেনশন কমে আসে।

 

বাংলাদেশ উদ্বিগ্ন

পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ আশা করে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দুই পক্ষ আলোচনা করে শান্তিপূর্ণ একটি সমাধানে পৌঁছাবে।

তিনি আরও বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। অবশ্যই আমাদের উদ্বেগ রয়েছে।

ইউক্রেনে সংঘাত হলে এর প্রভাব বাংলাদেশে পড়তে পারে জানিয়ে তিনি বলেন, বর্তমান বিশ্বে কোনও দ্বন্দ্ব স্থানীয় থাকে না এবং এর একটি বৈশ্বিক প্রভাব রয়েছে। আগামীকাল ওই অঞ্চলে যদি গোলযোগ শুরু হয় তবে এর প্রভাব সারা বিশ্বে পড়বে।

রাশিয়ার ওপর অবরোধ বা তাদের জ্বালানি পাইপলাইন বন্ধ করে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে ইউরোপের বিকল্প জ্বালানির উৎস বের করতে হবে।

তিনি বলেন, ইউরোপ যদি মধ্যপ্রাচ্য থেকে তেল সংগ্রহ করে, তবে আগামী এক বা দুই বছর মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বাড়তি চাপ পড়বে। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হলে বাংলাদেশেও এর প্রভাব পড়তে পারে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, সংঘাত কীভাবে প্রশমন করা যায় সেটা নিয়ে তারা বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছে এবং সেটার অংশ হিসেবে বাংলাদেশের সঙ্গেও কথা বলছে।

সদ্য বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত যাওয়ার আগে আনুষ্ঠানিক পত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান বাংলাদেশকে জানিয়ে গিয়েছিলেন।

বিদেশি কূটনীতিকরা কী বলেছেন জানতে চাইলে সচিব বলেন, তারা মনে করে এই সংঘাত আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির জন্য হুমকি।

/এসএসজেড/এফএ/এমওএফ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের