চলতি বছর বিদেশে ৯ লাখের বেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা: প্রবাসী কল্যাণমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৮

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, চলতি অর্থ বছরে বিদেশে ৯ লাখের বেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) তার দফতরে জার্নালিস্ট'স ফোরাম অন মাইগ্রেশন (জেএফএম) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, করোনা মহামারি পরবর্তী শ্রমবাজার সম্প্রসারণে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। করোনা পরিস্থিতির উন্নতি এবং মালয়েশিয়ার শ্রমবাজার চালু হলে এর সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ২০২১ সালে বিশ্বের বিভিন্ন দেশে ৬ লাখ ১৭ হাজার ২০৯ জন নারী ও পুরুষ কর্মীর কর্মসংস্থান হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে বিভিন্ন দেশে ১ লাখ ৯ হাজার ১৪৮ কর্মী চাকরি লাভ করেছে।

প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়া শ্রমবাজার সম্পর্কে বলেন, 'আমি সিন্ডিকেটের পক্ষেও নই এবং বিপক্ষেও নই। আমি চাই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হোক এবং আমার দেশের গরিব মানুষগুলো বাঁচুক। অর্থাৎ, কম টাকায় দেশটিতে কর্মী যাক।

তিনি বলেন, ইউরোপের বিভিন্ন দেশ, চীন ও জাপানেও প্রচুর বাংলাদেশি কর্মীর চাহিদা রয়েছে। বিশ্বে অদক্ষ কর্মীর চাহিদা দিন দিন হ্রাস পাচ্ছে। অভিবাসী কর্মীর স্বার্থেই আমরা দক্ষ কর্মী তৈরির ক্ষেত্রে ব্যাপক কর্মসূচি হাতে নিচ্ছি। বেসরকারি উদ্যোক্তাদের সহায়তায় সরকারি টিটিসিগুলোকে আধুনিকায়ন করার চিন্তাভাবনা চলছে।

সংযুক্ত আরব আমিরাতে প্রচুর বাংলাদেশি কর্মীর চাহিদার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশটিতে ওয়ার্ক ভিসা চালু না হলেও ভিজিট ভিসায় গিয়ে বাংলাদেশি কর্মীরা ওয়ার্ক ভিসা লাভ করে চাকরি লাভের সুযোগ পাচ্ছে। সৌদি আরবে সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশটিতে পুনরায় কর্মী যাওয়া শুরু হলে স্বচ্ছতার বিষয়ে নজর রাখা হবে। বিদেশ গমনেচ্ছু গরিব কর্মীদের স্বার্থ রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালানোর কথা উল্লেখ করে তিনি বলেন, আজ সোমবার কেবিনেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশগামী কর্মীদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

জেএফএম সভাপতি মনির হোসেনের নেতৃত্বে  প্রতিনিধি দলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিউল হক, কার্যকরী সদস্য মো. শামসুল ইসলাম, রেজা মাহমুদ ও আব্দুল্লাহ মো. কাফি উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

/এমএস/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের