ভূমধ্যসাগরে মারা যাওয়া ৭ বাংলাদেশির মৃতদেহ দেশে আনা হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৮

ইউরোপে অভিবাসনের প্রত্যাশায় নৌকায় করে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ‘দীর্ঘ সময় তীব্র ঠাণ্ডায় থাকার ফলে হাইপোথার্মিয়া’য় মারা যাওয়া সাত বাংলাদেশির মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতালিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মর্মান্তিক ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মৃতদেহ ফেরত আনা হচ্ছে। 

এতে আরও জানানো হয়, আগামী শনিবার (১২ ফেব্রুয়ারি) ও সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুই ব্যক্তির মৃতদেহ দেশে ফেরত পাঠানোর জন্য বুকিং দেওয়া হয়েছে। আর বাকিদের মৃতদেহও শিগগিরই আনা হবে।

গত ২৫ জানুয়ারি ওই সাত বাংলাদেশির মৃত্যু হয়। দূতাবাসের তথ্য অনুযায়ী, নিহতরা হলেন- ইমরান হোসেন (মাদারীপুর),  জয় তালুকদার (মাদারীপুর), সাফায়েত (মাদারীপুর), জহিরুল (মাদারীপুর), কামরুল হাসান বাপ্পী (মাদারীপুর), সাজ্জাদ (সুনামগঞ্জ) এবং সাইফুল (কিশোরঞ্জ)।

ইতালিয়ান বার্তা সংস্থা এএনএসএ-র প্রতিবেদনে বলা হয়, তাদের বহনকারী নৌকাটি তিন দিন আগেই লিবিয়া থেকে ইতালির উদ্দেশে রওনা দিয়েছিল। জনবসতিহীন ইতালিয়ান দ্বীপ ল্যাম্পেদুসার উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নৌকাটিকে দেখতে পান কোস্টগার্ড সদস্যরা। নৌকায় যাত্রী ছিলেন ২৮৭ জন, তাদের মধ্যে ২৭৩ জনই বাংলাদেশি। নৌকায় তিন জনের মৃতদেহ পাওয়া যায়। পরে নৌকাটি বন্দরে ভেড়ানোর আগেই আরও চার জনের মৃত্যু হয়।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের