নারায়ণগঞ্জে গ্যাস সংকট দূর না হলে আন্দোলনের হুঁশিয়ারি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৬, ১৮:৫০আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১৯:৪১

নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর বিভিন্ন এলাকাতে কয়েকদিন ধরে চলমান ভয়াবহ জ্বালানি গ্যাস সংকটের দ্রুত সমাধান চেয়েছেন অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জবাসীর’ নেতারা। এ সমস্যার সমাধান না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে প্রয়োজনে সমাবেশ ও তিতাস অফিস ঘেরাও করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

নারায়ণগঞ্জে গ্যাসের দাবিতে বিক্ষোভ (ফাইল ছবি)

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বালুর মাঠ এলাকার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির নারায়ণগঞ্জ আঞ্চলিক মহাব্যবস্থাপকের কাছে স্মারকলিপি দেওয়ার পর ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের সভাপতি হাজী নূরউদ্দিন, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু এসব কথা বলেন।

তবে সংগঠনের নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি নারায়ণগঞ্জ অঞ্চলের ডিজিএম (প্রকৌশলী) শফিকুর রহমান বলেন, ‘বাখরাবাদ থেকে সিদ্ধিরগঞ্জ পর্যন্ত গ্যাসের সঞ্চালন লাইনে ময়লা জমে থাকার কারণে গ্যাস সরবরাহে সমস্যা হচ্ছে। আমাদের প্রকৌশলীরা কাজ করছেন। ২৭ জানুয়ারি বুধবার থেকে নারায়ণগঞ্জবাসী স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন জ্বালানি গ্যাস পাবেন বলে আশা করছি।’

সংগঠনের স্মারকলিপিতে উল্লেখ করেন, মাত্র সাত মাস আগে নারায়ণগঞ্জবাসী কিছুটা গ্যাস প্রাপ্তিতে স্বস্তির নিঃশ্বাস ফেলে ছিল। এমনকি তিতাস গ্যাস কর্তৃপক্ষ নারায়ণগঞ্জবাসীকে আগামী ৫০ বছরের জন্য গ্যাস সংকট হবে না বরে আশ্বস্ত করেছিল। কিন্তু কিছুদিন ধরে আবারও আবাসিক চুলায় চরমভাবে গ্যাস সংকট দেখা দিয়েছে। যে কারণে মা বোনদের রান্নার কাজে হিমশিম খেতে হচ্ছে।

বর্তমানে মাসদাইর, গলাচিপা, কলেজ রোড, আল্লামা ইকবাল রোড, শেরে এ বাংলা সড়ক, দেওভোগ, পশ্চিম দেওভোগ, নাগবাড়ি, আদর্শগ্রাম, তাঁতিপাড়া, আমবাগান, বৌ-বাজার, ভূঁইয়াপাড়া, উকিলপাড়া, ভূঁইয়ারবাগ, নন্দিপাড়া, ডিএসরোড, বেপারী পাড়া, পাইকপাড়া, জল্লারপাড়, নয়াপাড়া, ১নং ও ২ নং বাবুরাইল, দেওভোগ পাক্কারোড, পালপাড়া, নিতাইগঞ্জ, শহীদনগর, শীতলক্ষ্যা, তামাকপট্টি, নলুয়ারোড, টানবাজার, নয়ামাটি, আমলাপাড়া, কালিবাজার মিশনপাড়া, ডনচেম্বার, খাঁনপুর, ব্যাংক কলোনি, তল্লা, হাজীগঞ্জ, জামতলা, গাবতলী, ইসদাইর ও চাষাঢ়াসহ বহু এলাকায় গ্যাসের চাপ শূন্য বলেও অভিযোগ করেছেন তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন, ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের সভানেত্রী আঞ্জুমান আরা আকছির, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-৩ শারমিন হাবিব বিন্নী, কাউন্সিলর খোদেজা খানম নাসরিন, রোকসানা খবির , প্রচার সম্পাদক মাহমুদ হোসেন, সংগঠনিক সম্পাদক রমজানুল রশিদ, মো. মনির হোসেন, রুহুল আমিন, শফিকুল ইসলাম খাঁন, মো. হোসেন কাজল, মো. সেলিম হোসেন, মো. মোস্তফা কামাল, মাকিদ মোস্তাকিম শিপলু, বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক জাকির আহাম্মেদ খান, মো. ইউনুস মিয়া, তোফাজ্জাল হোসেন প্রমুখ।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম