পছন্দের তালিকা দিয়েছে ক্ষমতাসীন জোটের শরিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৬

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের জোটভুক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে নিবন্ধিত সবাই প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগে দলের পছন্দের ব্যক্তিদের নামের তালিকা সার্চ কমিটিতে পাঠিয়েছে। বৃহস্পতি ও শুক্রবার দলগুলোর পক্ষ থেকে সার্চ কমিটির সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগে তালিকা পাঠানো হয় বলে জানা গেছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ বিভাগে নামের তালিকা পৌঁছানো হয়। দলটির তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং উপ-দফতর সম্পাদক সায়েম খান তালিকা পৌঁছে দেন। দলটির পক্ষ থেকে ১০ জনের নামের তালিকা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

১৪ দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ১০ জনের নামের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পৌঁছে দিয়েছে বলে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। আরেক শরিক ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকেও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জীবনবৃত্তান্তসহ নামের তালিকা শুক্রবার পৌঁছে দেওয়া হয়। এছাড়া ই-মেইলেও ওইসব  নাম ও জীবনবৃত্তান্ত পাঠানো হয়েছে।

ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জানান, তারা ইসি হিসেবে নিয়োগের জন্য একজনের নাম মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছেন। তিনি বলেন, সময় কম পাওয়ার কারণে পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা যায়নি। তাছাড়া দু’একজনের সঙ্গে তারা যোগাযোগ করেছিলেন। কিন্তু সম্ভাবনা নেই বলে তারা নাম দিতে রাজি হননি।

তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, তারা যোগ্যদের দেখে ১০ জনের নামের তালিকা পাঠিয়েছেন। তাদের তালিকায় সাবেক আমলা, বিচারপতি, সশস্ত্র বাহিনীর সদস্য ও শিক্ষাবিদসহ বিভিন্ন সেক্টরের সফল ব্যক্তিদের নাম রয়েছে। তিনি বলেন, ‘গতবারও আমাদের তালিকা থেকে একাধিক ব্যক্তি ইসিতে স্থান পেয়েছিলেন। আশা করি এবারও থাকবে।’

জাতীয় পার্টির মহাসচিব শেখ শহীদুল ইসলাম জানান, তারা শুক্রবার ১০ জনের নামের তালিকা জমা দিয়েছেন।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া জানান, তারা ছয় জনের নাম পাঠিয়েছেন।

গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, তারা সাত জনের নামের তালিকা পাঠিয়েছেন। এছাড়া একসময় ১৪ দলের জোটে সক্রিয় থাকলেও এখন নিষ্ক্রিয় জাকের পার্টি সাত জনের নাম পাঠিয়েছে। দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামিম হায়দার এ তথ্য জানিয়েছেন।

এদিকে গত একাদশ জাতীয় সংসদে আসন ভাগাভাগি করে নির্বাচনে অংশ নেওয়া বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান জানান, তারা মন্ত্রিপরিষদ বিভাগে পাঁচ জনের নামের তালিকা পাঠিয়েছেন। 

উল্লেখ্য, ১৪ দলীয় জোটের শরিক দলের মধ্যে বাসদ, গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, গণতান্ত্রিক মজদুর পার্টি ও বাংলাদেশ জাসদ নির্বাচন কমিশনে নিবন্ধিত নয়। সার্চ কমিটি কেবল নিবন্ধিত দলগুলোকে চিঠি দিয়েছে।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেফতার ৫২ আসামি কারাগারে
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মনোনয়নপত্র দাখিল হয়েছে তিনটি
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র ইসিতে জমা দিলো বিএনপি
সর্বশেষ খবর
১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেফতার ৫২ আসামি কারাগারে
১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেফতার ৫২ আসামি কারাগারে
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
বিহারে পুলিশের ওপর ২০০ জনের হামলা, পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিলো জনতা
বিহারে পুলিশের ওপর ২০০ জনের হামলা, পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিলো জনতা
১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকারী ইউনিটটি হঠাৎ বন্ধ হয়ে গেলো
১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকারী ইউনিটটি হঠাৎ বন্ধ হয়ে গেলো
সর্বাধিক পঠিত
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মনোনয়নপত্র দাখিল হয়েছে তিনটি
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মনোনয়নপত্র দাখিল হয়েছে তিনটি
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব