‘সার্চ কমিটিতে পাওয়া নামগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫০

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার বাছাইয়ের অংশ হিসেবে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটিতে পাওয়া নামগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রস্তাবকারীদের নাম না দিয়ে সার্চ কমিটিতে যাদের নাম সুপারিশ করা হয়েছে তাদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কমিটির সচিব ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস কনফারেন্স রুমে বিশিষ্টজনদের সঙ্গে তৃতীয় বৈঠক করে সার্চ কমিটি। বৈঠক শেষে এসব সাংবাদিকদের এসব তথ্য দেন মন্ত্রিপরিষদ সচিব।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বিভিন্ন পেশাজীবী এবং সম্ভ্রান্ত ব্যক্তিবর্গের সাথে আজ আমাদের শেষ বৈঠক ছিল। গতকাল ডা. জাফরুল্লাহ একটা প্রস্তাব করেছিলেন। আরও অনেকে করেছেন। বিশেষ করে উনিই প্রথম বলেছিলেন যে, যেসব রাজনৈতিক দল নাম দেয়নি তাদেরকে আবার সুযোগ দেওয়া যায় কিনা। আজও কয়েকজন বলেছেন। তারই পরিপ্রেক্ষিতে কমিটি সিদ্ধান্ত নিয়েছেন- শুধু যে রাজনৈতিক দলগুলো নাম প্রস্তাব করেনি, তারা আগামীকাল সোমবার বিকাল ৫টা পর্যন্ত ক্যাবিনেটের ওয়েবসাইটে নাম দেওয়ার সুযোগ পাবেন।

তিনি আরও জানান, ‘এখন পর্যন্ত ৩২৯ জনের নাম আমরা পেয়েছি, নিবন্ধিত রাজনৈতিক দলগুলো থেকে ১৩৬ জন, পেশাজীবীদের থেকে ৪০ জন, ব্যক্তিপর্যায় থেকে এসেছে ৯৯ জন, ব্যক্তিগত পর্যায়ের সরাসরি প্রস্তাব তথা নিজেই নিজেকে প্রস্তাব করেছেন এমন ৩৪ জন এবং মতবিনিময় সভায় পেয়েছি ২০ জনের নাম।'

সচিব বলেন, ‘আমাদের কাছে বেশিরভাগ সাজেশন এসেছে যে, প্রস্তাবকারীদের নাম যেন না থাকে।’

কত তারিখের মধ্যে সার্চ কমিটি এই তালিকা চূড়ান্ত করবে তা জানতে চাওয়া হলে সচিব বলেন, “তালিকা ফাইনাল হওয়ার পরে পরশুদিন (১৫ ফেব্রুয়ারি) মিটিং আছে। সেখানে বসে তালিকার বাকিসব ঠিক করা হবে।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস কনফারেন্স রুমে বিশিষ্টজনদের সঙ্গে তৃতীয় বৈঠকের শুরুতে সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান এ তথ্য দেন।

বিচারপতি ওবায়দুল হাসান বলেন, এখনও যেসব রাজনৈতিক দল নাম দিতে পারেনি তারা আগামীকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টার মধ্যে নাম সুপারিশ করতে পারবেন। 

বৈঠকে ছিলেন—বিশিষ্ট শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুছ, লে. কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির, সাবেক অ্যাডিশনাল আইজিপি নুরুল আলম, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, অধ্যাপক ড. আইনুন নিশাত, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, প্রজন্ম৭১-এর আসিফ মুনির, ডা. নুজহাত চৌধুরী, অধ্যাপক মুনতাসীর মামুন, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, অর্থনীতিবিদ ড. তোফায়েল আহমেদ।

/বিআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের