সারের দাম এখনও বাড়ানোর সিদ্ধান্ত হয়নি: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪২

দেশে সারের সংকট নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘দেশে পর্যাপ্ত সারের মজুত আছে। কোনও সংকট হবে না। সারের দাম এখনও বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। দাম বাড়ানোর কোনও উদ্দেশ্যও নেই।’

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

কৃষিমন্ত্রী বলেন, ‘সারের দাম নিয়ে সরকার উভয় সংকটে রয়েছে। ভর্তুকি প্রায় ৪ গুণ বেড়ে যাওয়ায় উন্নয়ন কর্মকাণ্ড কিছুটা ব্যাহত হচ্ছে। সারের ভর্তুকি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘এ বছর সারে যে পরিমাণ ভর্তুকি দিতে হবে তাতে আরেকটা পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। তবে, সরকার প্রণোদনা দিয়ে তা সামাল দেওয়ার চেষ্টা করবে। না হলে খাদ্য পণ্যের দাম আরও বেড়ে যেতে পারে, যা সরকারের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করবে।’

ড. রাজ্জাক বলেন, ‘সারের দাম বেড়ে যাওয়ায় ২০২১-২২ অর্থবছরে এ খাতে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। ২০২০-২১ অর্থবছরে এর পরিমাণ ছিল ৭ হাজার ৭১৭ কোটি টাকা।’

তিনি বলেন, ‘সারের দাম বেড়ে যাওয়ায় বর্তমানে ভর্তুকি দাঁড়িয়েছে প্রতি কেজি ইউরিয়ায় ৮২ টাকা, টিএসপিতে ৫০ টাকা, এমওপিতে ৪১ টাকা এবং ডিএপিতে ৭৯ টাকা।’

কৃষিমন্ত্রী বলেন, ‘এ বছর সরকারের ভর্তুকি খাতে বাজেট ৯ হাজার ৫০০ কোটি টাকা। এখন আরও ১৯ হাজার কোটি টাকা অতিরিক্ত প্রয়োজন।’

কোভিড পরিস্থিতির কারণে সারা বিশ্বে সারের দাম এক বছরে বেড়েছে তিন গুণ। বাংলাদেশে এর নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানান মন্ত্রী।

/এসআই/আইএ/
সম্পর্কিত
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
আমিও কৃষক, আমার ধানটা এরকম পচলে বুঝতাম কত কষ্ট: কৃষিমন্ত্রী
আলুর ব্যবহার বাড়াতে বললেন কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম