কাতারকে বাংলাদেশ থেকে আরও বেশি ইমাম-মুয়াজ্জিন নিয়োগের অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:২২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৫

বাংলাদেশ থেকে আরও বেশি ইমাম ও মুয়াজ্জিন নিয়োগ দেওয়ার জন্য কাতারকে অনুরোধ জানানো হয়েছে। ওই দেশের ধর্ম বিষয়ক মন্ত্রী ঘানিম শাহীন আল ঘানিমের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করেছেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ওই বৈঠকে রাষ্ট্রদূত কাতারের শ্রম আইন সংস্কারসহ বিদেশি কর্মীদের কল্যাণে গৃহীত নানামুখী পদক্ষেপের জন্য কাতার সরকারকে ধন্যবাদ দেন। কাতারের ধর্ম বিষয়ক মন্ত্রী কাতারে নিয়োজিত বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জিনদের ভূয়সী প্রশংসা করেন। বৈঠকে বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক ইমাম ও মুয়াজ্জিন নিয়োগের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নসহ অন্যান্য সকল ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির কথা তুলে ধরে রাষ্ট্রদূত বাংলাদেশ-কাতার দ্বিপাক্ষিক সম্পর্কের সম্ভাবনাময় খাতে যেমন দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

আগামী দিনগুলোতে বাংলাদেশ-কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক বহুমাত্রিক রূপ নিবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন। এসময় কাতারের মন্ত্রী বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং বৈশ্বিক বিষয়ে বাংলাদেশের ইতিবাচক ও জোরালো ভূমিকার জন্য বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন।

বৈঠকে কাতার ধর্ম মন্ত্রণালয়ের পরিচালক আহমেদ জসীম আল মোহাম্মদ আল মুফতাহ এবং বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
ইরাকে নিহত প্রবাসীর মরদেহ ঢাকায়, গ্রহণ করলেন শামা ওবায়েদ
মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, হুমকিতে যুদ্ধবিরতি
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের