দুদকের টিমও দুর্নীতিতে জড়িত: কমিশনার সাহাব উদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৬, ১২:১৪আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১৫:৪৫
image

দুদক

দুর্নীতি দমন কমিশনের কমিশনার মো. সাহাব উদ্দিন বলেছেন, ‘দুর্নীতি প্রতিরোধে আমরা বড় বড় গবেষণা করি, সেমিনার করি। কিন্তু কোনও সমাধান পাই না। এ কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম দেখতে দুর্নীতি দমন কমিশন থেকে প্রাতিষ্ঠানিক টিম পাঠানো হয়েছিল। কিন্তু এসব টিম থেকে কোনও আউটপুট পাইনি। এক সময় এসব টিমও দুর্নীতিতে জড়িয়ে পড়ে।’

রাজউকের দুর্নীতি নিয়ে আয়োজিত গণশুনানির উদ্বোধনী অনুষ্ঠানে দুদক কমিশনার এসব কথা বলেন। বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গণশুনানির আয়োজন করা হয়েছে। যা এখনও চলছে। 

গণশুনানি

সাহাব উদ্দিন বলেন, ‘ভূমি রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস, স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সব অফিস, শিক্ষা, বিআরটিসি, সিটি করপোরেশন, পূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অফিসে দুর্নীতির অভিযোগ আমাদের কাছে আসে। এসব প্রতিষ্ঠানে প্রতিনিয়ত মানুষ হয়রানির শিকার হন।’ 

তিনি বলেন, ‘দুর্নীতি রোধে এসব স্থানে আমরা দুদকের প্রতিষ্ঠানিক টিম গঠন করে বসিয়ে ছিলাম। কিন্তু এসব টিম থেকে কোনও আউটপুট পাইনি। বরং টিমের সদস্যরা সেখানে গিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়ে। যেহেতু দুর্নীতি প্রতিরোধ কাযক্রমই আমাদের ম্যান্ডেড। এজন্যই আমরা গণশুনানির আয়োজন করছি। ইতোমধ্যে ৫টি প্রতিষ্ঠানে এ বিষয়ে শুনানি হয়েছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও বিশেষ অতিথি ছিলেন পূর্ত সচিব মোহাম্মদ মঈনুদ্দীন আবদুল্লাহ। বক্তব্য রাখেন দুদক চেয়ারম্যান বদিউজ্জামান, কমিশনার নাসির উদ্দিন আহমেদ, দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল প্রমুখ।

/ওএফ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের