গাড়ি পোড়ানো মামলা: ফখরুলের বিরুদ্ধে চার্জ গঠন ৬ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৬, ১৩:৫৩আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১৩:৫৫

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতাদের ‍বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত আগামী ৬ মার্চ। বুধবার আতিকুর রহমানের আদালত এ দিন ধার্য করেন।

২০১৪ সালে পুরানা পল্টনে সরকারি একটি গাড়িতে আগুন দেওয়া হয়। সেদিন মিরপুরে একটি অটোরিকশা পোড়ালে অগ্নিদগ্ধ হন এর তিন আরোহী। এ ঘটনার পর পল্টন থানার এএসআই আব্দুল মালেক হাওলাদার বাদী হয়ে এই মামলা করেন। আসামির তালিকায় ৪৩ বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

এদের মধ্যে রয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বরকত উল্লা বুলু, রুহুল কবির রিজভী, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব-উন-নবী খান সোহেল, সুলতান সালাহ উদ্দিন টুকু, জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল হোসেনসহ অনেকে। এছাড়া মামলায় আরও অজ্ঞাত ২০-৩০ জনের কথা উল্লেখ করা হয়েছে।

/টিএইচ/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম