জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৬

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিশেষ দূত জন কেরি।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জার্মানিতে অনুষ্ঠিত মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের সাইডলাইনে দুই নেতা এ বিষয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নতুন ৪ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন। এছাড়া জলবায়ু পরিবর্তনের জন্য ক্ষতিগ্রস্থ দেশগুলোকে কার্যকরী প্রযুক্তি সরবরাহের জন্য জি-৭ দেশগুলোর প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

নবায়নযোগ্য জ্বালানি এবং সৌর-বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি খাতে আরও দক্ষ লোকবল তৈরির জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন আব্দুল মোমেন।

মার্কিন বিশেষ দূত নিউক্লিয়ার মডিয়্যুল প্ল্যান্ট বিষয়ে আলোচনা করেন। বর্তমানে এই প্রযুক্তি যুক্তরাষ্ট্রে পরীক্ষাধীন আছে। এছাড়া বৈশ্বিক মিথেন প্রতিশ্রুতিতে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ আমন্ত্রণ জানান জন কেরি।

বৈঠকে র‌্যাব ও এর বর্তমান ও সাবেক কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়েও দুই পক্ষ আলোচনা করেন।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম