সরকারি হাসপাতাল এনজিওদের কাছে দেওয়ার সিদ্ধান্ত বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৮

দেশের বেশ কিছু সরকারি হাসপাতালের ব্যয় কমাতে এনজিওদের কাছে দিয়ে দেওয়ার ২০০৭ সালের সিদ্ধান্তটি বাতিল করেছে মন্ত্রিসভা। রবিবার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়রুল ইসলাম বলেন, দেশের বেশ কিছু হাসপাতালের ব্যয় কমাতে এনজিওদের কাছে দিয়ে দেওয়ার ২০০৭ সালের একটি সিদ্ধান্ত ছিল। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, এতে ডাবল ম্যানেজমেন্ট শুরু হয়ে যাবে।

দেশের হাসপাতালগুলোর মধ্যে অর্ধেক সরকারি আর অর্ধেক বেসরকারিভাবে পরিচালিত হয় উল্লেখ করে সচিব বলেন, ‘সরকারি হাসপাতাল থেকে বেসরকারিতে স্টাফ কে যাবেন, আর কে কে যাবেন না—চাকরির এই বিষয়গুলো নিয়ে ঝামেলা তৈরি হবে।’ তবে ব্যক্তি উদ্যোগে কেউ যদি হাসপাতাল করে তাদের সরকার সহায়তা দেবে বলেও জানান তিনি।

/এসএমএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে অগ্নিকাণ্ডের গুজব, আতঙ্কে বেরিয়ে পড়লেন রোগীরা
হাসপাতালে একজনকে মৃত ঘোষণার পর নারী চিকিৎসকের ওপর হামলা
৩৭ জনের পর হাতিয়ার সেই স্কুলে এবার ৯ শিক্ষার্থী অসুস্থ
সর্বশেষ খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
এলডিসি উত্তরণের পর মেধাস্বত্ব সুরক্ষায় শক্তিশালী কাঠামোর তাগিদ
এলডিসি উত্তরণের পর মেধাস্বত্ব সুরক্ষায় শক্তিশালী কাঠামোর তাগিদ
‘গাজী নজরুল ইসলাম সম্পূর্ণ নির্দোষ, এটা একটা দুর্ঘটনা’, দাবি আইনজীবীর
‘গাজী নজরুল ইসলাম সম্পূর্ণ নির্দোষ, এটা একটা দুর্ঘটনা’, দাবি আইনজীবীর
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি