সার্চ কমিটির বৈঠকে ১০ জনের তালিকা চূড়ান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ২২:২৪

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার বাছাইয়ের অংশ হিসেবে ১০ জনের নাম চূড়ান্ত করেছে এ উদ্দেশ্যে গঠিত সার্চ কমিটি।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সার্চ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

এখন নিয়ম অনুসারে ১০ জনের নাম সিলগালা করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। এরপর আগামী ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সার্চ কমিটির সদস্যরা।

এর আগে মঙ্গলবার বিকাল ৪টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে বিরতি দিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সার্চ কমিটির সদস্যরা। সাক্ষাৎকালে প্রধান বিচারপতির পক্ষ থেকে সার্চ কমিটির সদস্যদের সুপ্রিম কোর্টের  প্রকাশনা সামগ্রী তুলে দেওয়া হয়। এরপর পুনরায় বৈঠকে বসে সার্চ কমিটি।

বৈঠকে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। তার সঙ্গে ছিলেন কমিটির সদস্যরা। তারা হলেন—সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।

প্রসঙ্গত, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’-এর বিধান মতে গত ৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে অনুসন্ধান বা সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এছাড়া অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্ব পালন করছেন মন্ত্রিপরিষদের পক্ষে সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিব বলেন, ‘আজকে সার্চ কমিটি তাদের মিটিং শেষ করে ১০ জনের নাম ফাইনাল করেছে। আগামীকাল অথবা পরশু রাষ্ট্রপতির কাছে উনারা এটা জমা দেবেন। উনাদের মিটিং শেষ, সিলেকশন শেষ, সবকিছু উনারা ফাইনাল করে ফেলেছেন। এখন রাষ্ট্রপতির কাছে দেবেন। সে অনুযায়ী রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবেন।’
রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটি কবে নাগাদ দেখা করবে, জানতে চাইলে সচিব বলেন, ‘কালকে পারা যাবে না। উনাদের কিছু ফর্মালিটিস আছে। এগুলো করতে গিয়ে হয়তো কালকে পারবেন না। পরশু রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে জমা দেবেন।’

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির
রাষ্ট্রপতির সঙ্গে ইসি গঠনে সার্চ কমিটির বৈঠক হয়নি
নির্বাচন কমিশনার হতে আগ্রহী ব্যক্তিদের নাম চেয়েছে সার্চ কমিটি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম