রাষ্ট্রপতির সঙ্গে ইসি গঠনে সার্চ কমিটির বৈঠক হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৪, ০০:১৪আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০০:১৮

রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বুধবার নির্বাচন কমিশন (ইসি) গঠনের দায়িত্বে থাকা সার্চ কমিটির বৈঠক হবার কথা থাকলেও তা  হয়নি।

রাষ্ট্রপতি ভবন সুত্র বাংলা ট্রিবিউনকে  এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, সার্চ কমিটির সদস্যরা বঙ্গভবনে না আসায় বৈঠকটি হয়নি। সার্চ কমিটি চাইলে নতুন সময়সূচি পরে জানানো হবে।'

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে সরকার।

নিয়ম অনুযায়ী, সার্চ কমিটি গঠন করার পর প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনারদের প্রতি পদের জন্য দুজন প্রার্থীকে মনোনীত করে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম প্রস্তাব করার কথা। এরপর রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য প্রধান নির্বাচন কমিশনার এবং চার নির্বাচন কমিশনারকে নির্বাচন করেন।

সে হিসেবে কমিটি গঠনের পরে ২২দিন ইতোমধ্যে চলে গেছে।

জানা বিষয় হচ্ছে, গত ৫ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার পদত্যাগ করলে নির্বাচন কমিশনারদের পদ শূন্য হয়ে যায়।

/এস/এসএসজেড/এসএনএস/
সম্পর্কিত
 ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা
দেশের অর্থনীতিকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: রাষ্ট্রপতি
‘স্থানীয় সরকার নির্বাচনে খরচ প্রায় ৬ হাজার কোটি, এই বছর নাও হতে পারে’
সর্বশেষ খবর
আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
ওসিকে বিদায় জানাতে লাউ-মুরগি-ডিম নিয়ে হাজির এলাকাবাসী
ওসিকে বিদায় জানাতে লাউ-মুরগি-ডিম নিয়ে হাজির এলাকাবাসী
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ঘরে আগুন, ঘুমন্ত শিশু দগ্ধ
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ঘরে আগুন, ঘুমন্ত শিশু দগ্ধ
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত