‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে লবিস্ট কোম্পানি নিয়োগ দিয়েছে সরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৮

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নের জন্য লবিস্ট কোম্পানি নিয়োগ করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) নিজ দফতরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম  এ তথ্য জানান।

তিনি বলেন, ‘‘সরকারি সম্পর্ক বজায় রাখার জন্য আমরা ‘নেলসন মুলিনস’ নামে একটি সংস্থাকে নিয়োগ দিয়েছি সম্প্রতি।  সেটি বাংলোদেশ  ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও গভীর ও বেগবান করতে সহায়তা করবে বলে আশা করি।’’

বাংলাদেশের ওপর চাপের কারণে এই ফার্মকে নিয়োগ দেওয়া হয়েছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের ওপরে কোনও চাপ নেই। এটার কোনও বহিঃপ্রকাশ নেই।’

নতুন কোম্পানিকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রতি মাসের জন্য ২০ হাজার ডলার দেওয়া হবে বলে তিনি জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বিভিন্ন কোম্পানির সঙ্গে আলোচনা করে নেলসন মুলিনসকে নিয়োগ দেওয়া হয়েছে। এটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে।’

কেন নিয়োগ দেওয়া হলো জানতে চাইলে তিনি বলেন, ‘মার্কিন প্রশাসন একটি বড় জায়গা। সেখানকার প্রশাসনিক কাঠামো ভিন্ন। ওই জায়গায় একটি দূতাবাস বা চার-পাচঁ জন কূটনীতিকের পক্ষে পৌঁছানো সম্ভব হয় না।’

নেলসন মুলিনসকে আইনি সহায়তার জন্য ব্যবহার করা হবে কিনা, প্রশ্নে শাহরিয়ার আলম বলেন, ‘না, এটি শুধুমাত্র সরকারের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য।’

‘বিজিআর’ নামের প্রতিষ্ঠান, যারা বাংলাদেশের হয়ে কাজ করছে, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘না, বাদ দেওয়া হচ্ছে না। এটি পাবলিক রিলেসন্স, তথ্য সংগ্রহ বিশেষ করে বাংলাদেশের ইতিবাচক গল্পগুলো বৈশ্বিক গণমাধ্যমে তুলে ধরা এবং সেইসঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার বা মিথ্যা তথ্য ছড়ানো হলে, এগুলো সংগ্রহ করে আমাদের জানানো এবং প্রয়োজন হলে এর রিজয়েন্ডার তৈরিতে সহায়তা করা।’

তিনি বলেন, ‘পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের তারিখ নির্ধারিত হয়েছে, বাণিজ্য আলোচনার জন্য বৈঠকের একটি তারিখ নির্ধারণ করা হয়েছে মে মাসে এবং সেটি হবে ওয়াশিংটনে। এগুলোর মধ্যে দিয়ে যে তথ্যের দূরত্ব আছে, বা অন্য কিছুর অভাব আছে— আশা করি, সেটি সমাধানের জন্য এই বৈঠকগুলো কাজ করবে।’

 

 

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম