পুলিশকে জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৪

পুলিশী সেবার মান আরও উন্নত করতে পুলিশকে জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেবার মাধ্যমে নগরবাসীর আস্থা ও ভালোবাসা অর্জনে ডিএমপি আরও কার্যকর ও জোরালো উদ্যোগ গ্রহণ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ আশা প্রকাশ করেন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৭তম প্রতিষ্ঠা দিবস।

রাষ্ট্রপতি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বাংলাদেশ পুলিশের অকুতোভয় সদস্যরা প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের সূচনা করেন। মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ১২৬২ জন সদস্য জীবন উৎসর্গ করেন। শুধু মহান মুক্তিযুদ্ধেই নয়, দেশের প্রয়োজনে ও বিভিন্ন সংকটে জীবন উৎসর্গ করতে কুণ্ঠাবোধ করেননি বাংলাদেশ পুলিশের বীর সদস্যরা।’

ডিএমপি বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ ইউনিট উল্লেখ করে আবদুল হামিদ বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে এই ইউনিটের সদস্যরা আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার পাশাপাশি মানুষের মৌলিক অধিকার সমুন্নত রাখতে এবং পুলিশী সেবার মান আরও উন্নত করতে পুলিশকে জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অপরাধের কৌশল ও ধরনের পরিবর্তন ঘটেছে। সামজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করে অপরাধীরা সাইবার জগতে নানা অপরাধ করছে, যা প্রতিরোধ করা পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এধরনের অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। এর পাশাপাশি কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা এবং নারী ও শিশুবান্ধব পুলিশী সেবার মাধ্যমে নগরবাসীর আস্থা ও ভালোবাসা অর্জনে ডিএমপি আরও কার্যকর ও জোরালো উদ্যোগ গ্রহণ করবে, এ প্রত্যাশা করি।’

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের