দেড় মাস পর শনাক্তের সংখ্যা হাজারের নিচে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১০

করোনার অতি সংক্রমণশীল ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণের নিম্নমুখিতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া রোগী সংখ্যা কমে হাজারের নিচে এসেছে।

এর আগে সর্বশেষ গত ৫ জানুয়ারি এর চেয়ে কম (৮৯২ জন) শনাক্ত হবার কথা জানায় অধিদফতর। এরপর থেকে রোগীর সংখ্যা হাজারের নিচে নামেনি। সে হিসেবে দেড় মাস পর করোনাতে নতুন শনাক্ত রোগী সংখ্যা হাজারের নিচে নামলো। 

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (২৫ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২৬ ফেব্রুয়ারি সকাল ৮টা) নতুন করে শনাক্ত হয়েছেন ৭৫৯ জন। দেশে মোট শনাক্ত ১৯ লাখ ৪১ হাজার ৮১৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আট জন। সরকারি হিসেবে এখন পর্যন্ত মোট মারা গেলেন ২৯ হাজার ২৪ জন। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন সাত হাজার ৩৪৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৪২৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৩৭৫টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৩০৫টি।

এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ১৯১টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৯ লাখ ৪০ হাজার ২৮৩টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৪ লাখ ১৪ হাজার ৯০৮টি।

গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার চার দশমিক ১৫ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৫৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৭২ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট জনের মধ্যে পুরুষ পাঁচ জন আর নারী তিনজন। দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৫৩৩ জন। নারী মারা গেলেন ১০ হাজার ৪৯১ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৬১ থেকে ৭০ বছর বয়সী চার জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী দুজন আর ৩১ থেকে ৪০ বছর ও ৮১ থেকে ৯০ বছর  বয়সী একজন।

অধিদফতর জানাচ্ছে, মারা যাওয়া আট জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে মারা গেছেন তিনজন।  ঢাকা ও রংপুর বিভাগে মারা গেছেন দুজন করে আর খুলনা বিভাগে মারা গেছেন একজন। অধিদফতর জানাচ্ছে, মারা যাওয়া আট জনের মধ্যে সবাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

/জেএ/এমআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম