সবাই মিলেই কাজ করতে হবে: মো. আলমগীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৯

নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো. আলমগীর বলেছেন, ‘সবাইকে নিয়েই কাজ করতে চাই। সবাই মিলেই কাজ করতে হবে।’

শনিবার (২৬ জানুয়ারি) কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর বাংলা ট্রিবিউনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় কমিশনের সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, সাংবাদিকদের কাছ থেকে কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার তথ্য প্রথমে জানতে পারি। কেমন করে যে হলাম সেটাই তো বুঝতে পারছি না। এক সাংবাদিক ফোন দিলেন। আমি বললাম, ‘কি বলেন। আপনি ভুল জায়গায় ফোন দিয়েছেন’।

অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, এখন কী বলবো বুঝতেই পারছি না। প্রধান নির্বাচন কমিশনারসহ যারা নিয়োগ পেয়েছেন তাদের সঙ্গে আগে পরিচিত হই, কথা বলি। শপথ নেই, অফিসে যাই। তারপর অনুভূতি জানাবো। সুষ্ঠুভাবে যেন দায়িত্ব পালন করে সেজন্য দোয়া চাই।

আগে ইসির সচিব ছিলেন, সেই অভিজ্ঞতা কাজে লাগাবেন কীভাবে- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিজ্ঞতা কাজে লাগে অবশ্যই। জ্ঞানও কাজে লাগে, আপনাদের সহযোগিতাও কাজে লাগে। সবাই মিলেই কাজ করতে হবে।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
ইসির কাছে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের তথ্য চেয়েছে সুজন
কোরিয়ার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন ইসির তিন কর্মকর্তা 
নির্বাচন ব্যবস্থাপনা সময়োপযোগী করতে নতুন সফটওয়্যার চালু ইসির
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম