আট নারী পাচ্ছেন ‘অপরাজিতা ২০২২’ সম্মাননা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৫

বাংলাদেশের যেসব নারী আপন দ্যুতিতে নিজেকে ছাড়িয়ে গেছেন, অবদান রাখছেন সমাজ, রাষ্ট্র এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রে- তাদের সম্মাননা জানানোর উদ্যোগ আগেই নিয়েছিল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং বাঘ বাংলা এন্টারটেইনমেন্ট। গতবছরের সাফল্যের ধারাবাহিকতায় এবার আট জন নারীকে অপরাজিতা সম্মাননা জানানো হবে বলে জানিয়েছেন জুরি বোর্ডের সদস্য, সাংবাদিক ও লেখক মুস্তাফিজ শফি। শনিবার (২৬ ফেব্রুয়ারি) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এই আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, নারীশক্তি ও নারী জাগরণের পাথেয় নারীদের সম্মাননা জানাতে ও তাদের পরিচয়ে অন্যান্য নারীদের অনুপ্রেরণা দিতে আমরা বদ্ধ পরিকর। অপরাজিতার মূল প্রতিপাদ্য- নারীর আপন দ্যুতিতে ছাড়িয়ে যাওয়ার গল্প। আগামী ১ মার্চ এক অনাড়ম্বর আয়োজনে গুণী এই নারীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এবং নারী ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মেহের আফরোজ চুমকি।

অপরাজিতা ২০২২ সম্মাননা এবার যারা পাচ্ছেন তারা হলেন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে রোকেয়া কবীর, ভাষা-সাহিত্য ক্যাটাগরিতে কথা সাহিত্যিক নাসরীন জাহান, শিল্প-সংস্কৃতিতে কনক চাঁপা চাকমা, উদ্যোক্তা নারী হিসেবে বিজিএমইএ'র সাবেক সভাপতি রুবানা হক, বিনোদন ক্যাটাগরিতে অভিনয় শিল্পী অপি করিম, তথ্য-প্রযুক্তিতে ডা. তানজিবা রহমান, তৃণমূলের আলোকিত নারী হিসেবে মিলন চিসিম এবং খেলায় জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় সালমা খাতুন।

আট নারী পাচ্ছেন ‘অপরাজিতা ২০২২’ সম্মাননা

সংবাদ সম্মেলনে জানানো হয়, কথাসাহিত্যিক সেলিনা হোসেনের নেতৃত্বে গঠিত জুরি বোর্ডের মাধ্যমে এই আট নারীকে সম্মাননা জানানো হবে। জুরি বোর্ডে আরও রয়েছেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, সাংবাদিক-লেখক মুস্তাফিজ শফি ও কবি আলফ্রেড খোকন।

সম্মাননা হিসেবে প্রত্যেকে পাবেন একটি ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকার চেক। এই উদ্যোগের টাইটেল স্পন্সর মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই স্পন্সর কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কো-স্পন্সর ভোগ বাই প্রিন্স, ইন অ্যাসোসিয়েশন উইথ স্পন্সর কাজী এ্যাগ্রো লিমিটেড, জেসিএক্স এবং চৈতি। অনুষ্ঠানটির ব্রডকাস্ট পার্টনার এনটিভি, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক যুগান্তর, রেডিও পার্টনার সিটি এফ এম এবং ইভেন্ট পার্টনার বারোভূত লিমিটেড।

n

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুরি বোর্ডের সদস্য সাংবাদিক-লেখক মুস্তাফিজ শফি ও কবি আলফ্রেড খোকন। এছাড়াও মেঘনা গ্রুপ আর ইন্ডাস্ট্রিজ-এর পক্ষে সিনিয়র জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়াসের নূর এবং বাঘ বাংলা এন্টারটেইনমেন্ট-এর পক্ষে ম্যানেজিং ডিরেক্টর শাকিল ইবনে সুলতান।

 

 

/এসও/এফএ/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম