রাশিয়া-ইউক্রেন যুদ্ধপরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩:১৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধপরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নিতেও বলেছেন তিনি।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

বিষয়টি বাংলাদেশ এখনও পর্যবেক্ষণ করছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ডেফিনেটলি আমরা তো যুদ্ধের পক্ষে কোনো কথা বলিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি আরও দুয়েকদিন অবজার্ভ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

পোল্যান্ড ও রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা ইতোমধ্যেই বিষয়টি পর্যবেক্ষণ করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘সেখানে বাংলাদেশিদের কী অবস্থা, তারা আপডেট দিচ্ছেন। সব জিনিসই তারা অবজার্ভ করছেন, আমাদের সঙ্গে যোগাযোগ আছে।’

মন্ত্রিপরিষদ সচিব জানান,  আজকের সভায় ‘বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁ আইন, ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন; ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন; বিমসটেক সনদ-এর খসড়া অনুমোদন; ‘আইএলও কনভেনশন-১৩৮’ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন; রফতানি নীতি ২০২১-২০২৪ এর খসড়ার অনুমোদন; গত ৮ থেকে ১৮ নভেম্বর ২০২১ মেয়াদে কৃষিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ; গত ২২ নভেম্বর হতে ৬ ডিসেম্বর ২০২১ মেয়াদে রেলপথ মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের যুক্তরাজ্য, জার্মানি, স্পেন ও ফ্রান্স সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ এবং গত ১৮ হতে ২৫ ডিসেম্বর ২০২১ মেয়াদে রেলপথ মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের রাশিয়া সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণের সিদ্ধান্ত হয়।  

/এসআই/আইএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের