দুই লাখ সাত হাজার ৫৫০ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২২, ১৩:৩৯আপডেট : ০২ মার্চ ২০২২, ১৩:৩৯

চলতি ২০২১-২২ অর্থবছরের জন্য দুই লাখ সাত হাজার ৫৫০ কোটি টাকা সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে উন্নয়ন বাজেট ১৭ হাজার ৭৭৪ কোটি টাকা কমলো।

চলতি অর্থবছরে সরকার ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছিল। এ অর্থের বিপরীতে ১ হাজার ৭৫৪ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। মোট বরাদ্দকৃত অর্থের মধ্যে বৈদেশিক ঋণ ৭০ হাজার ২৫০ কোটি টাকা এবং দেশীয় অর্থায়ন ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা।

বুধবার (২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সভায় উন্নয়ন বাজেট বা সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) উপস্থাপন করা হয়। পরে উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়।

উন্নয়ন বাজেট অনুমোদন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘উন্নয়ন বাজেট চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এটাই চূড়ান্ত উন্নয়ন বাজেট। এর আগে আমরা শঙ্কায় ছিলাম। সবকিছু ছাপিয়ে শঙ্কা কাটিয়ে অনুমোদন দেওয়া হয়েছে।’

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
৫০ হাজার কোটি টাকার প্রকল্পে কতটা বদলাবে বাংলাদেশ
৩ লাখ কোটি টাকার রেকর্ড এডিপি অনুমোদন, শিক্ষা-স্বাস্থ্যে সর্বোচ্চ অগ্রাধিকার
সাড়ে ৩৪ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের